জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি ফারাহ মাহবুব
প্রধান বিচারপতি হওয়ার আগ পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।
বুধবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
প্রধান বিচারপতি হওয়ার আগ পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
বিচারপতি ফারাহ মাহবুব গত বছরের ২৪ মার্চ আপিল বিভাগে নিয়োগ পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাসের পর ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন ফারাহ মাহবুব।
তিনি ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাই কোর্টে এবং ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৪ সালের ২৩ অগাস্ট তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে হাই কোর্টে যোগ দেন। এরপর ২০০৬ সালে হাই কোর্ট বিভাগে স্থায়ী হন।
