১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বনানীতে কংক্রিট রেডি-মিক্সের ট্রাক চাপায় প্রাণ গেল দুই বাইক আরোহীর

নিহতদের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 12:13 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

রাজধানীর বনানীতে একটি কংক্রিট রেডি-মিক্সের ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটার পর, ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেছে বলে বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা  যায়নি, তবে ওই ট্রাকটি আটক করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিস লিমা খাতুন বলেন, “আমরা খবর পেয়ে দুই জনের লাশ উদ্ধার করি। কিন্তু তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।"