০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াৎ

নিজের আইন পেশায় মনোনিবেশ করতে চান তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 09:51 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াৎ।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি বলেছেন, “ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না।”

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আশিক রুবাইয়াৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পুরোপুরি প্র্যাক্টিসে মনোনিবেশ করতে চাই। ১১ জুন থেকে বিদেশে ছিলাম। সোমবার দেশে এসে পদত্যাগের চিঠি দিয়েছি।”

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন।