১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নঈম নিজাম ও পরিবারের ২২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এসব হিসাবে চার কোটি ২১ লাখ ৯৯ হাজার ৯৮৯ টাকা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 12:58 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং দুই সন্তান নামে থাকা ২২ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। 

এসব হিসাবে চার কোটি ২১ লাখ ৯৯ হাজার ৯৮৯ টাকা রয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান

তিনি বলেন, ২২ হিসাবের মধ্যে নঈম নিজামের নামে ১১টি, ফরিদা ইয়াসমিনের নামে ছয়টি, দুই সন্তান মাহির আবরারের নামে একটি এবং নুজহাত পূর্ণতার নামে দুটি ব্যাংক হিসাব রয়েছে। এছাড়া আই মিডিয়া লিমিটেড ও দ্যা বিজনেস আই নামে দুটি প্রতিষ্ঠানের দুটি ব্যাংক হিসাব রয়েছে।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক রাকিবুল হায়াত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নঈম নিজাম, ফরিদা ইয়াসমিনদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানে উঠে এসেছে, নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানদের নামে থাকা অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চলছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তাদের নামীয় ও মালিকানাধীন/স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।