ধানমন্ডির আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ছয়টি ইউনিট।
ঢাকার ধানমন্ডিতে পাদুকা ব্র্যান্ড এপেক্সের বিক্রয়কেন্দ্রে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ২৭ নম্বরে সড়কে পাঁচতলা ভবনে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, সংস্থার ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, তারা সকাল ১০টা ৫ মিনিটে খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
২৭ নম্বর রোডে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, “সকাল পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগলে আমরা এক পাশের রাস্তা বন্ধ করে দিই।”
আগুন লাগা ভবনটির পুরোটাই এপেক্সের বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে।
