২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

সুরমা জাহিদ

সুরমা জাহিদ

জন্ম ১৯৭০ সালে নরসিংদী জেলায়। বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও লেখক। মূলত মহান মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গনাদের নিয়ে তৃণমূল পর্যায়ের গবেষণার জন্য তিনি সুপরিচিত। দীর্ঘ তিন দশক ধরে তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে নির্যাতিত নারীদের সাক্ষাৎকার সংগ্রহ করেছেন এবং তাদের জীবন-সংগ্রাম ইতিহাসের পাতায় তুলে এনেছেন। অবহেলিত বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠায় তার সাহসী লেখনী ও নিরলস সামাজিক কাজ অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘একাত্তরের বীরাঙ্গনাদের জবানবন্দি’। মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।