২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
কথাসাহিত্যিক, নাট্যকার, মঞ্চাভিনেত্রী ও শিক্ষক। জন্ম ১৯৭০ সালের ৭ মে মামার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর শেষে ফিরে যান নিজ শহর হবিগঞ্জে। যুক্ত হন জীবনসংকেত নাট্যগোষ্ঠীর সঙ্গে। জীবনসংকেত প্রযোজিত তার নাটক ‘কমলাবতীর পালা’ ও ‘জ্যোতিসংহিতা’ দেশজুড়ে প্রশংসিত হয়েছে। প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে ‘বচ্ছেদের গল্পগুলি’ (২০১৫), ‘প্রসঙ্গটি বিব্রতকর’ (২০১৬), ‘গোল’ (২০১৮), ‘এইসব প্রেম মোহ(২০২০), ‘নদীর নাম ভেড়ামোহনা’ (২০২০), মর্জিনা খাতুনের অষ্টপ্রহর(২০২৩) উল্লেখযোগ্য।
যখন ভাষা পরিবর্তিত হয়, তখন শুধু শব্দই নয়—পরিবর্তিত হয় আমাদের প্রতিবাদ, মূল্যবোধ ও সমাজের অভিব্যক্তি। ভাষার এই অসহনীয় পরিবর্তন কি প্রজন্মান্তরে রচিত দূরত্বের গল্প?