১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের একজন প্রথিতযশা বামপন্থী রাজনীতিক, লেখক ও চিন্তক। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) করছেন। দলটির সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য তিনি। স্বাধীনতার পর প্রথম ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন তিনি। ১৯৬০–৭০-এর দশকে ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে বিশ্লেষণধর্মী লেখা ও বক্তৃতার জন্য পরিচিত।
নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে এই রকম অন্তর্বর্তী ব্যবস্থার সূত্রপাত হয়েছিল। সেই সরকার মাত্র তিন মাসে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার উদাহরণ রেখে গেছে।