১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
খাগড়াছড়ির পানছড়িতে বেড়ে ওঠা মিশো দেওয়ান ২০১৯ সালে আশা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড সোশিওলজিতে অনার্স এবং পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। ২০২২ সালে পানছড়ি মহিলা কলেজে সমাজবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগ দেন। শিক্ষকতাকালে তিনি ইউএনডিপির সহায়তায় জেন্ডার সংবেদনশীল শিক্ষণ প্রশিক্ষণ নেন এবং মাস্টার ট্রেইনার হিসেবে খাগড়াছড়িতে উচ্চমাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেন। এই কাজগুলোই জেন্ডার নিয়ে তার আগ্রহের মূল কারণ। তিনি বর্তমানে জেন্ডার সংবেদনশীলতা ও প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতে জেন্ডার স্টাডিজ বা আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী।
ছোট ছোট পরিবর্তনই বড় প্রভাব আনে, আর ওই পরিবর্তন শুরু হতে পারে একজন সচেতন শিক্ষকের ক্লাসরুম থেকেই।