০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বটকৃষ্ণ দে

বটকৃষ্ণ দে

লেখক পরিচিতি কলকাতার প্রথম সারির আধুনিক বাংলা কবি গীতিকারদের অন্যতম বটকৃষ্ণ দে মূলত রোম্যান্টিক ঘরানার সাহিত্যশিল্পী। পেশায় প্রথম জীবনে অধ্যাপক , পরবর্তীতে ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিক এই সাহিত্যিকের সৃষ্টিসম্ভারের প্রধান উপজীব্য হলো প্রেম-ভালোবাসা, যৌবনভাবনা , অভিজ্ঞা ও অভিজ্ঞতা সম্পৃক্ত জীবনচেতনা, প্রাকৃতিক সৌন্দর্য আর মানবিক ঔদার্যের সংবেদী বন্দনা। তাঁর লেখনীর অনন্যমাত্রিকতা লোকপ্রিয়তা দিয়েছে, তাঁকে করে তুলেছে ভারতীয় উপমহাদেশের খ্যাতনামা নানান সাহিত্য সম্পাদক ও সঙ্গীতশিল্পী-সুরকারদের পছন্দের কবি আর গীতিকার। তাঁর কথায় সুর আর স্বর মিলিয়েছেন গীতা দত্ত, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, দ্বিজেন মুখোপাধ্যায় থেকে শুরু করে অনুপ ঘোষাল, অনুপ জালোটা সহ উত্তর প্রজন্মের নচিকেতা, স্বাগতালক্ষ্মী, ইন্দ্রনীল সহ নানান শিল্পী।