১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

আজিজুল পারভেজ

আজিজুল পারভেজ

লেখক ও সাংবাদিক। ‘একাত্তরের গণহত্যা : রাজধানী থেকে বিয়ানীবাজার’ বইয়ের জন্য পেয়েছেন ‘কালি ও কলম তরুণ লেখক পুরস্কার ২০০৯’। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পেয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রবর্তিত ‘বজলুর রহমান স্মৃতি পদক ২০০৮’, পিআইবি প্রবর্তিত ‘সোহেল-সামাদ স্মৃতি পুরস্কার ২০০৯’ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড– ২০০৯, ২০১১ ও ২০১৬। খেলাঘর কর্মী হিসেবে শুরু করে সংস্কৃতি চর্চা ও সাংগঠনিক কর্মেও সক্রিয়। দায়িত্ব পালন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংস্কৃতিক সম্পাদক এবং বাংলাদেশ পথনাটক পরিষদের তথ্য ও গণযোগাযোগ  সম্পাদক হিসেবে। সিলেট বিভাগ সাংবাদিক সমিতি-ঢাকা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি।