২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
স্থপতি ও স্থাপত্য সংরক্ষণ বিশেষজ্ঞ। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের প্রেসিডেন্ট। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের অন্যতম পথিকৃৎ এই স্থপতি নগর ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার নেতৃত্বে বহু ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণ সম্পন্ন হয়েছে—যেমন পুরান ঢাকার আর্মেনীয় চার্চ, রোজ গার্ডেন ও ঢাকার প্রাচীন রেসিডেনশিয়াল স্থাপত্যসমূহ। এসব কাজের মাধ্যমে তিনি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও নগর ঐতিহ্যের সঙ্গে মানুষের নতুন করে সংযোগ স্থাপনের প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
ঢাকা শুধু একটি নগর নয়, এটি বাংলার হৃদয়—এক জীবন্ত ইতিহাসগ্রন্থ। অথচ সেই ইতিহাস এখন হারিয়ে যাচ্ছে দখল, অবহেলা ও উন্নয়নের অজুহাতে।