আবু আহমেদ ফয়জুল কবির
জন্ম ১৯৭৬ সালে। একজন মানবাধিকারকর্মী, যিনি আইন বিষয়ে পড়াশোনা শেষ করে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, নথিভুক্তকরণ, গবেষণা, অ্যাডভোকেসি ও মানবাধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক)-এর সিনিয়র সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজের প্রধান ক্ষেত্র নাগরিক ও রাজনৈতিক অধিকার, নির্যাতন ও হেফাজতে মৃত্যু রোধ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মতপ্রকাশের স্বাধীনতা, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি এবং রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারের সঙ্গে যুক্ত মানবাধিকার প্রশ্নমালা। মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা ও দীর্ঘ পর্যবেক্ষণ থেকে তিনি সমকালীন বাংলাদেশ, মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র ও রাষ্ট্রীয় জবাবদিহি নিয়ে নিয়মিত বিভিন্ন গণমাধ্যমে মতামত ও বিশ্লেষণধর্মী লেখালেখি করেন। ই-মেইল: aafk76@yahoo.com