১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্পী মতলুব আলীর স্মরণ অনুষ্ঠান রোববার

শিশু একাডেমিতে রোববার বিকাল ৫টায় এ অনুষ্ঠান শুরু হবে।

শিল্পী মতলুব আলীর স্মরণ অনুষ্ঠান রোববার
মতলুব আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 05:07 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন ও শিল্পী মতলুব আলীকে শ্রদ্ধা জানাতে স্মরণ অনুষ্ঠান করবে ‘মানব শিল্প সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী’।

রোববার বিকাল ৫টায় বাংলাদেশ শিশু একাডেমির শিশু জাদুঘর আর্ট গ্যালারিতে এ অনুষ্ঠান শুরু হবে বলে আয়োজক সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

মতলুব আলী একজন বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি একাধারে চিত্রশিল্পী, লেখক, গীতিকার ও শিল্পসমালোচক। 

‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’ গণসংগীতের রচয়িতা হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী কাইয়ুম ওসমান, আব্দুল মান্নান, খুশি কবির, শিরীন প্রসাদ, কণ্ঠশিল্পী রফিকুল আলম, এমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মফিদুল হক, শিক্ষাবিদ কাজী মদিনা, আবৃত্তিকার আশরাফুল আলম ও শিল্পী দিলরুবা পাপিয়া। 

তারা মতলুব আলীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি তার লেখা গান গেয়ে শোনাবেন।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন শিল্পী চিত্রা সুলতানা।

মতলুব আলী গত ৪ নভেম্বর ঢাকার নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।