Published : 07 Jan 2026, 11:41 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪১তম ব্যাচের (১৯৮৯-৯০ ব্যাচ) শিক্ষার্থীরা আয়োজন করেছেন শিল্পকর্ম প্রদর্শনী।
বুধবার ৪৪ শিল্পীর ৮৮টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী শুরু হয়েছে, চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
আয়োজকরা বলছেন, এ প্রদর্শনীর মধ্য দিয়ে তারা ‘বন্ধুত্বের উদযাপন’ করছেন। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আঙিনায় তাদের প্রথম যে পদচারণা হয়েছিল, দীর্ঘদিন পর প্রদর্শনীর মধ্য দিয়ে সেই স্মৃতি আর বন্ধুত্বের উদযাপনে মেতেছেন তারা।
প্রদর্শনীর শুরুর দিনে শিক্ষক, কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।