১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ ‘বড়’ একটি দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

“আমরা সবাই সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 09:41 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিনকে একটি ‘বড়’ দিন বলে বর্ণনা করেছেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।

বৃহস্পতিবার সকালে ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন। আমরা সবাই সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছি।”

প্রাথমিক পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে ইভার্স ইজাবস বলেন, “এখানে যথাসময়ে কেন্দ্র উন্মুক্ত হয়েছে। শুধু এই কেন্দ্র নয়, আমরা সারদেশের বিভিন্ন কেন্দ্রগুলোও নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করছি।”

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়ানে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

২০০ সদস্যের এই প্রতিনিধি দলে ইইউ পার্লামেন্টের সদস্যরাও যুক্ত রয়েছেন।