১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টেলিযোগাযোগ সংযোগ রক্ষায় নির্বাচনকালীন সড়কের উন্নয়ন কাজ নিয়ন্ত্রণে ইসি

বিটিআরসির সঙ্গে সমন্বয় করে এসব কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 03:49 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন সড়ক ও হাইওয়েতে উন্নয়নমূলক কাজ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

পাশাপাশি টেলিযোগাযোগের গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ যাতে কোনোভাবে বিচ্ছিন্ন না হয়, সেজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে সমন্বয় করে এসব কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মো শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, সেজন্য নির্বাচনকালীন হাইওয়ে/রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর সাথে সমন্বয়পূর্বক সম্পন্নকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। 

এসব সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।