১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-২: হাই কোর্টের আদেশ স্থগিত, ইসির সীমানা বহাল

হাই কোর্ট আগের মতো মেঘনা-হোমনা নিয়ে আসন গঠনের রায় দিয়েছিল।

কুমিল্লা-২: হাই কোর্টের আদেশ স্থগিত, ইসির সীমানা বহাল
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 12:03 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা- আসনে ইসি যে সীমানা পুননির্ধারণ করেছিল, সেই তিতাস হোমনা উপজেলা নিয়ে গঠিত সীমানা বহাল রেখেছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তির সদস্যের আপিল বেঞ্চ আদেশ দেয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা- আসন ছিল হোমনা মেঘনা উপজেলা নিয়ে। তবে এবারের নির্বাচনের জন্য গত সেপ্টেম্বর ইসি যে সীমানা ঠিক করে, তাতে হোমনা তিতাস নিয়ে আসনের সীমানা ঠিক করা হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাই কোর্ট রুল দেয়। চূড়ান্ত শুনানি শেষে গত জানুয়ারি রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেয় আদালত। তাতে কুমিল্লা আসন আগের সীমানায় পুনর্বহাল হয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় নির্বাচন কমিশন।