Published : 30 Jan 2026, 04:28 PM
বগুড়ার মহাস্থানগড়ে দরবেশ শাহ সুলতান বলখী মাহিসওয়ারের (র.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বাদ জুমা তিনি শিবগঞ্জে এ ধর্মপ্রচারকের দরগায় যান। এর আগে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়েন বিএনপি চেয়ারম্যান।
এদিন বিকালে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তারকে রহমান রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন।

সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান।
আর বৃহস্পতিবার উত্তরবঙ্গে প্রচার শুরুর আগে তিনি রাজশাহীতে সুফি সাধক শাহ মখদুমের (র.) মাজার জিয়ারত করেন।
উত্তরে তিন দিনের সফরের শেষ দিন শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে এবং বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান।