১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি ভঙ্গ: পঁচিশ দিনে ১৭৬ মামলা, জরিমানা ১৮ লাখ টাকা

“নির্বাচনে মাঠ পর্যায়ের পরিবেশ সুষ্ঠু রাখতে নানা কার্যক্রমের মধ্যে আচরণবিধি লঙ্ঘনে প্রতিদিন মামলা ও জরিমানা করা হচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 12:31 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৫ দিনে সারাদেশে ১৭৬টি মামলা করার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।

গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাহী হাকিমরা এসব মামলা করেন বলে জানিয়েছেন নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম।

তিনি বলেন, ২৫৭টি নির্বাচনি এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে ২৭৫টি। এসময়ে জরিমানা করা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।

“নির্বাচনে মাঠ পর্যায়ের পরিবেশ সুষ্ঠু রাখতে নানা কার্যক্রমের মধ্যে আচরণবিধি লঙ্ঘনে প্রতিদিন মামলা ও জরিমানা করা হচ্ছে।”

সাইফুল ইসলাম জানান, ইসির কাছে কোনো অভিযোগ এলেও প্রাথমিক পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা, মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছে। প্রতিদিনই তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা ও জরিমানা করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২ হাচার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালতে পারবেন এসব প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।