১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

ভোট আয়োজনের সার্বিক অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে ইসি বলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 01:04 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজনের প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা পৌনে ১২টার দিকে এ বৈঠক শুরু হয়।

ঢাকায় ব্রেন্ট ক্রিস্টেনসেন তার দায়িত্ব যোগ দেওয়ার পর সিইসির সঙ্গে এটি প্রথম বৈঠক।

সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে ইসি বলছে। 

ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন গত ১২ জানুয়ারি। 

গত সেপ্টেম্বরে ক্রিস্টেনসেনকে বাংলাদেশে ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপটেনশিয়ারি’ হিসেবে মনোনয়ন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপর গত মাসে মার্কিন সেনেটের অনুমোদন পান তিনি।

কূটনীতিক হিসেবে ক্রিস্টেনসেনের বাংলাদেশে আসা এবারই প্রথম নয়। চার বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তিনি।