১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন সাইফুলের লড়াইয়ে হাসল দাঁড়িপাল্লা

বিএনপি জোট ও বিদ্রোহী প্রার্থী পেয়েছেন কাছাকাছি ভোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 01:16 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থীর আসন ঢাকা-১২-তে শেষ পর্যন্ত হাসি ফুটেছে জামায়াতে ইসলামের সাইফুলের আলমের মুখে।

১৫ প্রার্থীর এ আসনে ভোটের প্রচারে বাড়তি আকর্ষণ যোগ করেছিল মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন প্রার্থীর নামের মিল।

রিটার্নিং কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঘোষিত ফল অনুযায়ী, তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানা মিলে গঠিত এই আসনে জয়ী সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক কোদাল মার্কায় পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। বিএনপি জোটের এ প্রার্থীর প্রতিন্দ্বন্দ্বিতায় নামা বিএনপির বিদ্রোহী সাইফুল আলম নীরব পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।

এ আসনে প্রাথমিক মনোনয়নে সাইফুল আলম নীরবের নাম ঘোষণা করেছিল বিএনপি । কিন্তু শেষমেশ জোটের সমঝোতায় তাকে বাদ দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান সাইফুল হককে আসনটি ছেড়ে দিয়েছিল তারা।

দলীয় সিদ্ধান্ত না মানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক নীরবকে ভোটের আগেই বহিষ্কার করে বিএনপি।

ঢাকা-১২সাইফুল-সাইফুল দ্বৈরথে নির্ভার সাইফুল