Published : 24 May 2013, 01:42 PM
এ সময় আনোয়ারের ধালিয়া গ্রামের বাড়ি থেকে দুটি দেশিয় এলজি, একটি নাইন এমএম বিদেশি পিস্তল, ৩ রাউন্ড শটগান ও ৪ রাউন্ড পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৭ এর ফেনী আঞ্চলিক ক্যাম্পের অধিনায়ক মেজর রাকীবুল আমীন।
তিনি জানান, আনোয়ার দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ও র্যাবের কাছে একাধিক অভিযোগ ছিল।
র্যাব তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।
ফেনী জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সুশেন চন্দ্র শীল জানান, আনোয়ার এক সময় ছাত্রলীগ করলেও বর্তমানে সে সদস্য নয়।