Published : 23 May 2013, 10:31 AM
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নগরবাড়ি-বগুড়া সড়কের বরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেস ও পাবনার কাজীরহাট থেকে সিরাজগঞ্জগামী নেপচুন নামের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রায় ১৫ যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।