১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরাকের নির্বাচন: প্রধানমন্ত্রী সুদানির নেতৃত্বাধীন জোট এগিয়ে

নির্বাচনে প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির জোট ১৩ লাখ ১৭ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছে বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।

ইরাকের নির্বাচন: প্রধানমন্ত্রী সুদানির নেতৃত্বাধীন জোট এগিয়ে
বাগদাদে ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির একটি পোস্টার ধরে আছেন তার এক সমর্থক। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 12:24 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। 

বুধবার কমিশন জানিয়েছে, মঙ্গলবারের নির্বাচনে সুদানির জোট ১৩ লাখ ১৭ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছে। 

এর আগে রয়টার্স নির্বাচন কমিশনের দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছিল, প্রাথমিক গণনায় প্রথম স্থানে রয়েছে সুদানির নেতৃত্বাধীন জোট। 

এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে থাকার আশা করছেন সুদানি। কিন্তু মোহভঙ্গ হওয়া বহু তরুণ এ নির্বাচনকে ইরাকের তেল সম্পদ ভাগাভাগি করার জন্য প্রতিষ্ঠিত দলগুলোর একটি বাহন হিসেবে দেখে বলে রয়টার্স লিখেছে।  

যাইহোক, সুদানি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যিনি বহু বছরের অস্থিরতার পর ইরাককে সফল করে তুলতে পারবেন। যে প্রতিষ্ঠিত দলগুলো তাকে ক্ষমতায় এনেছে তিনি তাদের বিরুদ্ধেও গিয়েছিলেন বলে যুক্তি দিয়েছেন তিনি। 

ফলাফল ঘোষণার পর বাগদাদে ক্ষমতাসীন জোট সরকারের সর্মথকদের উল্লাস। ছবি: রয়টার্স

ফলাফল ঘোষণার পর বাগদাদে ক্ষমতাসীন জোট সরকারের সর্মথকদের উল্লাস

ইরাকের ৩২৯ সদস্যের আইনসভায় এককভাবে কোনো দল সরকার গঠন করতে পারে না। তাই দলগুলোকে ক্ষমতায় যাওয়ার জন্য জোট গঠন করতে হয়। উত্তেজনা ও সমস্যাপূর্ণ এ প্রক্রিয়ায় সরকার গঠন করতে গিয়ে প্রায়ই মাসের পর মাস লেগে যায়। 

বুধবার সকালে ইরাকের নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ৫৬ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে।