১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছবি শেয়ার করে ট্রাম্প জানালেন, ‘মাদুরো যুক্তরাষ্ট্রের ইও জিমা জাহাজে’

ট্রাম্প জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর একটি উভচর আক্রমণকারী জাহাজ ইও জিমাতে করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।

ছবি শেয়ার করে ট্রাম্প জানালেন, ‘মাদুরো যুক্তরাষ্ট্রের ইও জিমা জাহাজে’
ট্রাম্পের শেয়ার করা মাদুরোর কথিত ছবি। ছবি: ট্রুথ সোশ্যাল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 11:10 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কিছুক্ষণ আগে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, এই ছবিতে ভেনেজুয়েলার ‘নিকোলাস মাদুরেোকে ইউএসএস ইও জিমা জাহাজের ভেতরে দেখা যাচ্ছে’। 

ইও জিমা মার্কিন নৌবাহিনীর একটি উভচর আক্রমণকারী জাহাজ। এর আগে ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছিলেন, এই জাহাজটিতে করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে। 

বিবিসি জানিয়েছে, ছবিতে যে ব্যক্তিকে ধূসর ট্র্যাকস্যুট পরা, চোখ ঢাকা ও কানে হেডফোন লাগানো অবস্থায় দেখা গেছে তাকে মাদুরো বলেই মনে হয়েছে। 

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে উড়িয়ে (হেলিকপ্টারে করে) দেশটির বাইরে নিয়ে এসেছে।