11 Mar 2026, 09:40 AM
এশিয়ায় তেলের দাম স্থিতিশীল
13 Mar 2026, 03:49 PM
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের ধাক্কায় সৃষ্ট অর্থনৈতিক প্রভাব কমিয়ে আনার চেষ্টায় মার্কিন প্রশাসন এবার বিভিন্ন দেশকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় থাকা রুশ তেল কেনার অনুমোদন দিয়েছে।
তবে সব রুশ তেল কিনতে পারবে না তারা, কেবল এখন সমুদ্রে কোনো নৌযানে আছে এমন তেলের ওপর থেকেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে, বলছে বিবিসি।
এই অনুমতি ১১ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে জানিয়ে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, যুদ্ধের মধ্যে ‘বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টায়’ এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউক্রেইনে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র মস্কোর তেলে নিষেধাজ্ঞা দিয়েছিল।
“সীমিত পরিসরের এই স্বল্পমেয়াদী ব্যবস্থা শুধুমাত্র জলপথে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এতে রাশিয়া সরকার কোনো উল্লেখযোগ্য আর্থিক সুবিধাও পাবে না," বলেছেন তিনি।
ইরান যুদ্ধের মধ্যে উপসাগরে বিভিন্ন নৌযান ও জ্বালানি অবকাঠামোতে হামলা এবং জ্বালানি পরিবহনে খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার ব্যারেলপ্রতি তেলের দাম ফের ১০০ ডলার ছাড়িয়েছে। আরও তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা এবং ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার হরমুজ বন্ধ রাখার প্রত্যয়ের পর বিভিন্ন দেশের শেয়ারবাজারেও পতন দেখা গেছে।
বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশই হরমুজ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায়।
13 Mar 2026, 03:47 PM
আকাশ যুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সাংবাদিকদের উপস্থিতিতে প্রথম সংবাদ সম্মেলনেই তেহরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনিকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে চালানো এ আকাশ যুদ্ধে ইরানের শাসনব্যবস্থার ‘পতন নাও হতে পারে’।
প্রায় দুই সপ্তাহের টানা বোমাবর্ষণে ইরান ‘আর আগের মত নেই’, তাদের রেভল্যুশনারি গার্ড কোর ও বাসিজ আধাসামরিক বাহিনীর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে ইসরায়েলি এ প্রধানমন্ত্রী বলেন, তার বাহিনী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধেও আক্রমণ অব্যাহত রাখবে।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মেরে ফেললে তার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ; এর প্রত্যুত্তরে এখন লেবাননে টানা বোমাবর্ষণ করে যাচ্ছে তেল আবিব।
আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতাবা খামেনিকে দেশের সর্বোচ্চ নেতার পদে বসায় ইরানের সংবিধান নির্ধারিত ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ।
দুটি ইসরায়েলি পতাকার দাঁড়িয়ে থাকা অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নেতানিয়াহু। এ সংবাদ সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত ছিলেন না, ভিডিও লিংকের মাধ্যমে সংযুক্ত হন।
মুজতাবা খামেনি ও হিজবুল্লাহপ্রধান নাইম কাশেমের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন করা হলে ইসরায়েলের এ কট্টর ডান প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসী সংগঠনের কোনো নেতার জন্য জীবন বীমা নীতি নিতে পারছি না আমি। আমরা কী পরিকল্পনা করছি বা কী করতে যাচ্ছি সে বিষয়ে এখানে নির্ভুল প্রতিবেদন দেওয়ার ইচ্ছা নেই আমার।”
নেতানিয়াহু যখন কথা বলছিলেন, তখনও ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশিরভাগ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলাজনিত সাইরেন শোনা যাচ্ছিল।
13 Mar 2026, 09:52 AM
ইরানে ৬,০০০ লক্ষ্যবস্তুতে হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, অপারেশন ‘এপিক ফিউরি’ চলাকালে ইরানে ৬,০০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে প্রায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর জাহাজ রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এসব জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।
অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযানের শুরুতে বিমান হামলার সময় ‘অনিচ্ছাকৃতভাবে’ ইরানের একটি স্কুলে আঘাত হানার জন্য সম্ভবত মার্কিন বাহিনী দায়ী ছিল, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
13 Mar 2026, 09:33 AM
এশিয়ায় লেনদেনের শুরুতে তেলের দাম স্থিতিশীল
বিশ্ব জ্বালানি বাজারে এক সপ্তাহ ধরে বড় ওঠানামার পর শুক্রবার সকালে এশিয়ায় লেনদেনে তেলের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
ব্রেন্ট ক্রুড ০.৪% কমে প্রতি ব্যারেল ১০০.০৫ ডলার হয়েছে, আর নাইমেক্স লাইট সুইট ০.৫% কমে ৯৫.২৫ ডলার হয়েছে।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে—এই উদ্বেগে সাম্প্রতিক দিনগুলোতে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, কারণ ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি জাহাজে হামলার ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন।
এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, রাশিয়ার যে তেল ও পেট্রোলিয়াম ইতোমধ্যে পথে আছে, সেগুলো যাতে বিভিন্ন কিনতে পারে—সেজন্য তারা সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে।
13 Mar 2026, 01:47 AM
তেহরানে ‘বিস্তৃত পরিসরে’ হামলা শুরু হয়েছে: ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানে ‘বিস্তৃত পরিসরে’ হামলা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডিএফ বলেছে, তেহরানজুড়ে ইরানের শাসকগোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।
সূত্র: আল জাজিরা
13 Mar 2026, 01:22 AM
জাহাজপথে তালগোল পাকিয়ে দিতে পারে ইরানের ড্রোন
ইরানের সম্ভাব্য ড্রোন হামলায় জাহাজপথে দীর্ঘ মেয়াদে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা।
বিবিসির বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে এ ধরনের ড্রোন তৈরির পেছনে সময় দিয়ে আসছে ইরান। কারণ তারা জানত, সমুদ্রে তাদের নৌবাহিনীকে মার্কিন বাহিনীর মতো প্রতিপক্ষকে মোকাবেলা করতে হতে পারে।
এসব ড্রোনের মূল উদ্দেশ্য হলো— ক্ষিপ্র গতিতে বড় জাহাজে আঘাত হানা; প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়া এবং লক্ষ্যবস্তু ধ্বংস করে দেওয়া।
ইরানের দাবি, তাদের কাছে এ ধরনের ড্রোনের বিপুল মজুদ রয়েছে।
বিবিসি লিখেছে, যদি ধ্বংসের আগেই তারা এসব ড্রোন মোতায়েন অব্যাহত রাখতে পারে, তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে তারা দীর্ঘ সময় ধরে অস্থিরতা জিইয়ে রাখতে সক্ষম হবে।
13 Mar 2026, 12:47 AM
ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় দুবাইয়ে ব্রিটিশ পর্যটক অভিযুক্ত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের ওপর দিয়ে উড়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ভিডিও ধারণ করার অভিযোগে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে।
আরব আমিরাতে বিদেশিদের আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ‘ডিটেইনড ইন দুবাই’ জানিয়েছে, দেশটিতে জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কিছু প্রকাশ বা প্রচার নিষিদ্ধ আইনের আওতায় ওই ব্রিটিশ পর্যটককে আটক করা হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় ওই পর্যটকের পরিবারকে সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
12 Mar 2026, 11:43 PM
তেলের দাম বাড়লে আমেরিকার লাভ: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “যখন তেলের দাম বাড়ে, তখন যুক্তরাষ্ট্র অর্থ উপার্জন করে।”
নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশালে’ এক পোস্টে তিনি লিখেন, “যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের মধ্যে ‘সবচেয়ে বড় তেল উৎপাদনকারী’ দেশ। তাই তেলের দাম যখন বাড়ে, আমরা প্রচুর অর্থ উপার্জন করি।”
ট্রাম্প বলেন, তেলের দরের চেয়ে অধিক ‘আগ্রহ ও গুরুত্বের’ বিষয় হল ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষম থেকে বিরত রাখা, যাতে তারা ‘মধ্যপ্রাচ্য ও প্রকৃতপক্ষে পুরো পৃথিবীকে ধ্বংস’ করতে না পারে।
সূত্র: আলজাজিরা।
12 Mar 2026, 11:28 PM
মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, ২ নাবিক আহত
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগে দুই নাবিক আহত হয়েছে। আগুনের সূত্রপাত যুদ্ধসংক্রান্ত নয়।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, “আগুনের সূত্রপাত হয়েছিল জাহাজের প্রধান লন্ড্রি (কাপড় ধোয়ার) এলাকায়। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন ইউনিটের কোনো ক্ষতি হয়নি। আহত দুই সেনার অবস্থা বর্তমানে স্থিতিশীল।”
রণতরীটি বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে বলে সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে।
12 Mar 2026, 10:48 PM
ইরানে প্রায় ৬ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের ভেতরে প্রায় ৬ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। ৯০টিরও বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে ৬০টিরও বেশি বড় জাহাজ।
ইরানের ৩০টিরও বেশি মাইন স্থাপনকারী নৌযানও হামলার শিকার হয়েছে বলে বৃহস্পতিবার সেন্টকম জানিয়েছে।
12 Mar 2026, 10:14 PM
ভারতীয় পতাকাবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি ‘পার হতে দেবে ইরান’
ভারতের পতাকাবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান, দেশটির এক সূত্র রয়টার্সকে এমনটিই জানিয়েছেন।
কিন্তু বিদেশে থাকা ইরানি সূত্রগুলো বৃহস্পতিবার ওই দাবি অস্বীকার করে এমন কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন।
নয়া দিল্লির আমদানি করা অপরিশোধিত তেলের ৪০ শতাংশ হরমুজ প্রণালি হয়ে দেশটিতে যায়।
রয়টার্স জানিয়েছে, ওই ভারতীয় সূত্র নাম প্রকাশ করতে দিতে রাজি হননি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নাই বলে জানিয়েছেন তিনি। আর ইরানি সূত্র বিষয়টির স্পর্শকাতরা বিবেচনায় নাম প্রকাশ করেত রাজি হননি।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়া দিল্লির ইরানি দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
বুধবার ভারতের গুজরাট উপকূলীয় বন্দর কান্ডলাগামী থাইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালিতে আক্রমণের শিকার হয়। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে এই হামলার তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে মন্ত্রাণলয়টি বলেছে, “পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) চলমান সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজের চলাচলকে সামরিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে, ভারত এর তীব্র নিন্দা জানায়।”
12 Mar 2026, 09:43 PM
ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব পরিচালনা এখনও অক্ষুন্ন এবং শিগগিরই শাসনব্যবস্থা পতনের ঝুঁকি নেই। সংশ্লিষ্ট তিন সূত্র বুধবার একথা জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, একাধিক গোয়েন্দা প্রতিবেদনের ধারাবাহিক বিশ্লেষণ বলছে, “ইরান সরকার পতন হওয়ার কোনও বিপদে নেই এবং দেশের জনগণের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে।” গত কয়েক দিনে সর্বশেষ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
জ্বালানি তেলের বাড়তে থাকা দাম নিয়ে রাজনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ২০০৩ সালের পর চালানো সবচেয়ে বড় এই সামরিক অভিযান তিনি ‘শিগগিরই’ শেষ করবেন।
তবে ইরানের কট্টরপন্থি নেতারা যদি দৃঢ় অবস্থানে অটল থাকেন তাহলে যুদ্ধের একটি গ্রহণযোগ্য সমাপ্তি টানা কঠিন হতে পারে।
গোয়েন্দা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও দেশটিতে ধর্মীয় নেতৃত্বে সংহতি বজায় আছে।
ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের কর্মকর্তারাও রুদ্ধদ্বার আলোচনায় একথা স্বীকার করেছেন যে, যুদ্ধের ফলে ইরানে ধর্মীয় সরকারের পতন ঘটার কোনও নিশ্চয়তা নেই।
তবে সূত্রগুলো জোর দিয়ে বলেছে, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীন রাজনৈতিক গতিশীলতা বদলে যেতে পারে।
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউজও এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি।
12 Mar 2026, 09:41 PM
ইরানের নতুন সর্বোচ্চ নেতা এখন এক্সে
আল জাজিরা লিখেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অ্যাকাউন্ট খুলেছেন।
কয়েক ঘণ্টা আগে তার প্রথম পোস্ট প্রকাশিত হয়েছে।
অ্যাকাউন্টটি কেবল প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির এক্স অ্যাকাউন্ট অনুসরণ করছে।
মুজতাবা খামেনির এক্স হ্যান্ডেলটি হল- @Rahbarenghelab_। ফারসি ভাষায় যার অর্থ ‘বিপ্লবের নেতা’।
12 Mar 2026, 09:26 PM
ইরান যুদ্ধে যোগ না দিলে সৌদিকে ‘পরিণতি’ ভোগের হুঁশিয়ারি মার্কিন সেনেটরের
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে যোগ না দেওয়ায় সৌদি আরবের কঠোর সমালোচনা করেছেন প্রভাবশালী মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম।
সোমবার এক্সে এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লড়াইয়ে যোগ না দিলে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ গ্রাহাম লিখেছেন, “আমার জানা মতে, এই বর্বর ও সন্ত্রাসী ইরানি শাসনব্যবস্থাকে হঠানোর লড়াইয়ে সৌদি আরব তাদের সক্ষম সামরিক বাহিনীকে ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছে। অথচ এই ইরানই অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে এবং সাতজন আমেরিকানকে হত্যা করেছে।”
তিনি প্রশ্ন তোলেন, সৌদি আরবের মতো একটি দেশ যারা কিনা পারস্পরিক স্বার্থের লড়াইয়ে অংশ নিতে অনিচ্ছুক, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও প্রতিরক্ষা চুক্তি করা উচিত কি না?
গত ১ মার্চ সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় আহত সপ্তম আমেরিকান সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এর আগে ইরান সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের সিআইএ অংশে হামলা চালায়।
গত ২৮ ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের জন্য লিন্ডসে গ্রাহাম জোর তদবির করেছিলেন।
12 Mar 2026, 09:03 PM
ইরান যুদ্ধ বন্ধ করে আলোচনার আহ্বান রাশিয়ার
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরানে চলমান হামলা বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার মস্কোর পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যত দ্রুত সম্ভব কমিয়ে আনতে এবং যে কোনও বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে রাশিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।”
ইরানে চলমান সামরিক অভিযানের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, “ইরান কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ওয়াশিংটন ও তেল আবিবের এই অবৈধ সামরিক অভিযানে ইরানে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছে।”
রাশিয়ার এই আহ্বান এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়া এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়।
পেন্টাগনের ভাষ্যমতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং দেশটির সীমান্ত পেরিয়ে শক্তি প্রদর্শনের সক্ষমতা শেষ করে দিতেই এই ‘তীব্রতর’ অভিযান চালানো হচ্ছে।
হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার খবর পাওয়া যায়, যা সংঘাতকে আরও উসকে দেয়।
পরবর্তীতে খামেনির ছেলে মুজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করে তেহরান তাদের অনমনীয় অবস্থানের জানান দেয়।
বর্তমানে এই সংঘাত লেবানন ও উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো ও পণ্যবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে হাজার ছাড়িয়ে গেছে।
12 Mar 2026, 08:59 PM
সামরিক ঘাঁটি বন্ধ না হলে আক্রমণ চলবেই: মুজতাবা খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবার বক্তব্য দিয়েছেন মুজতাবা খামেনি। সেখানে ইরানিদের হত্যার প্রতিশোধের হুঁশিয়ারিসহ বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছেন।
>> মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা চলতে থাকবে।
>> ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। ইরান কেবল তার মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং আক্রমণ চালিয়ে যাবে।
>> তেহরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখার কৌশল বজায় রাখা উচিত।
>> মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে প্রাণ যাওয়া শিশুসহ সব শহীদের রক্তের প্রতিশোধ নিতে ইরান লড়াই চালিয়ে যাবে।
>> ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন খামেনি।
>> যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
>> বর্তমান পরিস্থিতিতে ইরানিদের মধ্যে ‘ইস্পাত কঠিন’ সংহতি বজায় রাখা এবং নিজেদের মতপার্থক্য কাটিয়ে ওঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
12 Mar 2026, 08:35 PM
ঐতিহাসিক স্থানগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলি হামলায় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর মধ্যে কয়েকটি চতুর্দশ শতাব্দীর পুরনো।
এক্সে এক পোস্টে তিনি এ বিষয়ে সোচ্চার হতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।
আরাগচি লিখেছেন, “যে শাসনব্যবস্থা (ইসরায়েল) এক শতাব্দীও টিকবে না, তাদের পক্ষে প্রাচীন ইতিহাসের অধিকারী জাতিগুলোকে ঘৃণা করাটাই স্বাভাবিক। কিন্তু ইউনেস্কো কোথায়? তাদের এই নীরবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
12 Mar 2026, 07:46 PM
হত্যার প্রতিশোধ নেবে ইরান, প্রথম বার্তায় হুঁশিয়ারি মুজতাবা খামেনির
ইরানিদের ‘রক্তের প্রতিশোধ’ নিতে দ্বিধা করব না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবার দেওয়া বার্তায় তিনি একথা বলেছেন।
মুজতাবা খামেনি বিশেষ করে ইরানের মিনাব শহরের মেয়েদের স্কুলটিতে হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিশোধের বার্তা দিয়েছেন। ইসরায়েলের ওই হামলায় ১৬৮ জন নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ১১০ জনই শিশু।
হরমুজ প্রণালিতে নিশানা করে হামলা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘বন্ধুত্বের’ নীতির কথা বললেও তাদের নিজ দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তার হুঁশিয়ারি, ইরান ওই ঘাঁটিগুলোকে নিশানা করে আক্রমণ চালিয়ে যাবে।
১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছিলেন আলি খামেনি। এরপর থেকে ৩৭ বছর ধরে তিনি ইরানের নেতৃত্ব দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হন।
এরপর ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে।
12 Mar 2026, 07:23 PM
মার্কিন সামরিক বিমানে তোলা হচ্ছে ‘বাংকার বুস্টার’ বোমা
ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সামরিক বিমানে বাংকার বুস্টার বোমা বোঝাই করার দৃশ্য ধারণ করার কথা জানিয়েছে আল জাজিরা।
12 Mar 2026, 07:12 PM
যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে ইরানের হামলা
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে বৃহস্পতিবার আইআরজিসি হামলা চালিয়েছে।
ইরানের ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরাকি জলসীমার বসরার কাছে দুটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি ‘সেফসি বিষ্ণু’, যেটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এবং মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী।
ফারস নিউজ একটি ভিডিও শেয়ার করেছে। বলা হচ্ছে সেটি ‘সেফসি বিষ্ণু’ আক্রান্ত হওয়ার মুহূর্তের দৃশ্য। ভিডিওতে রাতে মাঝ সমুদ্রে একটি জাহাজে বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায়।
ভারতীয় কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, সেফসি বিষ্ণুতে একটি ‘বিস্ফোরকবাহী সাদা রঙের চালকহীন স্পিডবোট’ আঘাত করেছে। জাহাজটিতে সেটি ‘সজোরে ধাক্কা দেয়’ এবং তাতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
এই ঘটনায় একজন নিহত হয়েছেন। বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে।
জাহাজটি আইআরজিসির সতর্কবার্তা ‘মানতে ব্যর্থ হয়েছিল’ বলে ফারস নিউজ জানিয়েছে।
12 Mar 2026, 06:58 PM
উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার মানচিত্র
12 Mar 2026, 06:45 PM
ইরান ক্ষমা চাইবে, দাবি থাইল্যান্ডের
হরমুজ প্রণালিতে একটি থাই জাহাজে হামলার ঘটনায় ইরানের কাছে ক্ষমা প্রার্থনার দাবি করেছে থাইল্যান্ড।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের কাছে সেই ঘটনার প্রকৃত অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে।
বুধবার হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে হামলার কথা জানায় ইরানের আইআরজিসি।
থাইল্যান্ডের তালিকাভুক্ত অপারেটর ‘প্রেশাস শিপিং’ এক বিবৃতিতে পরে বলে, ‘ময়ুরী নারী’ নামে সেই জাহাজটিতে দুটি বস্তু আঘাত হানে। তাতে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
12 Mar 2026, 05:53 PM
ইরানের পারমাণবিক কর্মসূচির স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে, তারা গত কয়েক দিনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃতম ‘তালেগান’ নামের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তালেগান হলো পারচিন সামরিক কমপ্লেক্সের একটি স্থাপনা। এটি তেহরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বলে পশ্চিমা কর্মকর্তারা মনে করেন।
সূত্র: রয়টার্স।
12 Mar 2026, 05:44 PM
ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সংঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনার কথা তুলে ধরে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “এটি মানবিক চাহিদার ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।”
সূত্র: রয়টার্স
12 Mar 2026, 01:56 PM
বৈরুতে গাড়িতে ইসরায়েলি হামলায় নিহত ৭: লেবানন
লেবানন জানিয়েছে, রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে সমুদ্রের তীরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।
হিজবুল্লাহ কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানোর পর বৈরুতে আঘাত হানে ইসরায়েলি বাহিনী।
লেবাননের স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর বৈরুতের সাগর তীরের একটি রাস্তা থেকে ধোঁয়া উঠছে। হামলায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে। বৈরুতের রামলেট আল-বায়দা এলাকায় চালানো এ হামলায় আরও ২১ জন আহত হয়েছে।
12 Mar 2026, 01:56 PM
ব্রেন্টের অপরিশোধিত তেলের দর ফের ১০০ ডলার ছাড়াল
পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন জাহাজে ইরানের হামলার পর সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ব্রেন্টের অপরিশোধিত তেলের দর ফের ১০০ ডলার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের প্রধান মানদণ্ড (বেঞ্চমার্ক) ব্রেন্টের অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য বৃহস্পতিবার ভোররাতে ১০০ ছাড়িয়ে যায়। মাত্র কয়েকদিন আগে এই দর ১২০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে ইরান। এতে সরবরাহ নিয়ে সৃষ্ট উদ্বেগে তেলের দর ৯ শতাংশেরও বেশি বেড়েছে।
যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য প্রায় ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
12 Mar 2026, 01:56 PM
প্রথম ৬ দিনের যুদ্ধের ব্যয় ১১৩০ কোটি ডলার: পেন্টাগন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ইরান যুদ্ধের প্রথম ছয় দিনে ১১৩০ কোটি ডলারেরও বেশি ব্যয় হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ জানিয়েছে, মঙ্গলবার এক রুদ্ধদ্বার বিফ্রিংয়ে সামরিক কর্মকর্তারা মার্কিন আইনপ্রণেতাদের কাছে ব্যয়ের এই হিসাব তুলে ধরেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই হিসাবে যুদ্ধের সঙ্গে সম্পর্কিত আরও কিছু ব্যয় ধরা হয়নি। যেমন, প্রথম হামলার আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে সামরিক সরঞ্জাম ও সেনা সমাবেশ ঘটিয়েছে তার খরচ এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
এতে ব্যয়ের প্রকৃত পরিমাণ এই হিসাবের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
12 Mar 2026, 01:54 PM
সৌদি আরবের তেল স্থাপনার দিকে যাওয়া ড্রোন প্রতিহত
সৌদি আরব তাদের মরুভূমিতে থাকা শায়বাহ তেল স্থাপনার দিকে যাওয়া একটি ড্রোন প্রতিহতের কথা জানিয়েছে।
সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তারা শায়বাহের দিকে যাওয়া ড্রোনটি ‘প্রতিহত ও ধ্বংস’ করে দিয়েছে।
ড্রোনটি কোন দিক থেকে ছোড়া হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি, বলেছে আল জাজিরা।
12 Mar 2026, 01:54 PM
থাই জাহাজে হামলা, ব্যাংককে ইরানি রাষ্ট্রদূতকে তলব
হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ মায়ুরি নারিতে বুধবারের হামলা বিষয়ে ‘তথ্য নিয়ে’ আলোচনা করতে ব্যাংকক থাইল্যান্ডে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে বলে জানিয়েছে থাই বার্তা সংস্থা। ওই হামলার পর থেকে তিন ক্রু নিখোঁজ, তারা নৌযানটির ইঞ্জিন কক্ষে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
12 Mar 2026, 09:23 AM
ইরাকের বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে হামলায় নিহত ১
ইরাকের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারের ওপর হামলার পর একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল সাদ মান ইরাক নিউজ এজেন্সিকে বলেন, “দুটি তেলবাহী ট্যাঙ্কার একটি কাপুরুষোচিত নাশকতামূলক হামলার শিকার হয়েছে।”
তিনি বলেন, “হামলাটি ইরাকের আঞ্চলিক জলসীমার ভেতরে ঘটেছে এবং এই হামলা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন।”
তিনি এও বলেন, “ইরাক আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।”
12 Mar 2026, 01:56 AM
আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ ‘শিগগিরই নতুন পর্যায়ে’ প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আল জাজিরার কাছে এ সতর্কবার্তা তুলে ধরেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। আমরা শুরু থেকেই বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে, পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠবে।
“শিগগিরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালির পরিণতিও হরমুজ প্রণালির মতো হবে।”
ওই প্রণালির নাম না জানিয়ে তিনি বলেন, “ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাতে এখনও খেলার মতো অনেক তাস বাকি রয়েছে।”
12 Mar 2026, 01:17 AM
ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার ছক ছিল তেহরানের, দাবি এফবিআইয়ের
মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ক্যালিফোর্নিয়ায় ইরান ড্রোন হামলার ছক কষেছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো— এফবিআই।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন পুলিশ বিভাগকে এফবিআইয়ের তরফে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয় বলে এবিসি নিউজ জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, ফেব্রুয়ারির শেষ দিকে ওই সতর্কবার্তা পাঠানো হয়।
সতর্কবাতায় এফবিআই লেখে, “আমরা সম্প্রতি জানতে পেরেছি, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুর দিক পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রের উপকূলের বাইরে অবস্থান নিয়ে অজ্ঞাত জাহাজ থেকে ড্রোন ব্যবহার করে আচমকা হামলার পরিকল্পনা করেছিল।”
12 Mar 2026, 12:41 AM
ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইসরায়েলি সংবাদমাধ্যম বলেছে, বুধবার রাতে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আল জাজিরার খবরে বলা হয়, উত্তর ইসরায়েলের কিরিয়াত শিমনে ও হাইফা শহরে বিস্ফোরণের শব্দ ও বিমান হামলার সাইরেন শোনা গেছে।
12 Mar 2026, 12:23 AM
হরমুজে হামলার শিকার থাই জাহাজটি ভারতে যাচ্ছিল
হরমুজ প্রণালিতে হামলার শিকার হওয়া থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল বলে নয়াদিল্লির তরফে জানানো হয়েছে।
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাহাজটি পশ্চিম ভারতের কান্ডলা বন্দরের দিকে যাচ্ছিল।
“পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতে বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক হামলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা ভারত গভীরভাবে নিন্দা জানাচ্ছে।”
বিবৃতিতে আরো বলা হয়, “চলমান সংঘাতে আগেও এ ধরনের হামলায় প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন।”
সূত্র: আল জাজিরা
11 Mar 2026, 11:53 PM
হামলা এখনো শেষ হয়নি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসে যেকোনো দেশের চেয়েও বেশি শক্তিশালী আঘাত হেনেছে। তবে এই হামলা এখনো শেষ হয়নি।
হোয়াইট হাউসের বাইরে এক বক্তব্যে তিনি বলেন, “ইরান ইতোমধ্যে তাদের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান বিধ্বংসী ব্যবস্থা, রাডার ও নেতৃত্ব হারিয়েছে। আমরা চাইলে পরিস্থিতি আরও অনেক বেশি ভয়াবহ করে তুলতে পারি।”
সূত্র: বিবিসি।
11 Mar 2026, 11:38 PM
তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছবে, হুঁশিয়ারি ইরানের
তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে বিশ্বকে এর জন্য প্রস্তুত থাকতে বলেছে ইরানের সামরিক কমান্ড। বুধবার অবরুদ্ধ পারস্য উপসাগরে আরও তিনটি জাহাজে হামলার পর তেহরান এই হুঁশিয়ারি দিল।
পেন্টাগন মঙ্গলবার তাদের চালানো হামলাকে এ যাবৎকালের ‘সবচেয়ে তীব্র’ বলে বর্ণনা করলেও, ইরান বুধবার ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এর মাধ্যমে তেহরান প্রমাণ করেছে যে, তারা এখনও পাল্টাহামলা চালানো এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত করার সক্ষমতা রাখে।
জ্বালানি বাজারে অস্থিরতা ও হরমুজ প্রণালী
চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম হু হু করে বাড়লেও বর্তমানে তা কিছুটা কমে ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি এসে থিতু হয়েছে।
বিনিয়োগকারীরা আশা করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েল দুই সপ্তাহ আগে শুরু হওয়া এই যুদ্ধ দ্রুত শেষ করার একটি পথ খুঁজে পাবেন।
তবে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়, যা বর্তমানে অবরুদ্ধ। ১৯৭০ সালের তেল সংকটের পর জ্বালানি সরবরাহে এটিই সবচেয়ে বড় বিপর্যয়।
ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, “তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। কারণ, এই দাম আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল, যা আপনারা নষ্ট করেছেন।”
ওদিকে, উপসাগরে প্রজেক্টাইলের আঘাতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে থাইল্যান্ড, জাপান ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ রয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৪টি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে ‘ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি’ (আইইএ) তাদের কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সুপারিশ করতে পারে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার বলেছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান ‘সময়সীমা ছাড়াই’ চলবে।
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির সীমান্ত পেরিয়ে শক্তি প্রদর্শনের সক্ষমতা শেষ করে দেওয়া।
11 Mar 2026, 11:30 PM
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত বেড়ে ৬৩৪
ইসরায়েলের গত ২ মার্চ চালানো হামলায় লেবাননে ৬৩৪ জনের প্রাণ গেছে।
আলজাজিরা লিখেছে, লেবানন সরকারের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট এ তথ্য দিয়েছে।
11 Mar 2026, 10:30 PM
তেহরানে সামরিক কমান্ডারদের জানাজা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সামরিক কমান্ডারদের জানাজা বুধবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়। এতে শরিক হন লাখো মানুষ। জানাজায় আসা কারো কারো হাতে ছিল যুদ্ধে নিহত সর্বোচ্চ নেতার ছবি।
11 Mar 2026, 10:06 PM
লেবাননে ১০ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, ইরান যুদ্ধে আক্রান্ত লেবাননে ১০ কোটি ডলার মানবিক সহায়তা দিচ্ছে ইইউ।
লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর এক্সে এক পোস্টে ঘোষণা দেন তিনি।
11 Mar 2026, 09:53 PM
অস্ট্রেলিয়ায় আশ্রয় পাওয়া ইরানি ফুটবলার মত পরিবর্তন করে দেশে ফিরছেন
অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন এক নারী ফুটবলার। দলের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি মন পরিবর্তন করেন বলে অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।
তবে এই সদস্য কে তার পরিচয় প্রকাশ করা হয়নি। বুধবার পার্লামেন্টেকে বার্ক বলেন, “তার (নারী ফুটবলার) দলের সদস্যরা তাকে পরামর্শ দিয়েছে এবং ইরানি দূতাবাসের সঙ্গে কথা বলতে উৎসাহিত করেছে।
“এর মানে ইরানি দূতাবাস নারী ফুটবলার দলটির অবস্থান জেনে গিয়েছিল।” তবে দলটির বাকি সদস্যদেরকে একটি সেফ হাউজ থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
বার্ক জানান, “গতরাতে অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নেওয়া দুইজনের একজন মন পরিবর্তন করেছেন।” এই দুইজনের একজন খেলোয়াড় আরেকজন সাপোর্ট স্টাফের সদস্য।
তাদের সঙ্গে এর আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে আরও পাঁচ খেলোয়াড়কে অস্ট্রেলিয়ায় আশ্রয়ে থাকার অনুমতি দেওয়া হয়। বার্ক বলেন, “অস্ট্রেলিয়ায় মানুষের সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার রয়েছে। আমরা তার সিদ্ধান্তের প্রেক্ষাপটকে সম্মান জানাই।
“তবে দুর্ভাগ্যবশত, এই সিদ্ধান্ত নেওয়ার সময় দলের খেলোয়াড় ও কোচ তাকে ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছিলেন।”
“এর ফলে ইরানি দূতাবাস অন্যান্য ইরানিদের অবস্থান জেনে যায় যারা অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি এবং দ্রুতই সেই ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও জানান, কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, ইরানে ফিরে যাওয়া ওই নারী ফুটবলারের একান্তই নিজস্ব সিদ্ধান্ত ছিল এবং তাকে সম্ভাব্য সকল প্রয়োজনীয় প্রশ্ন করা হয়েছে।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত না গাওয়ায় দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর প্রেক্ষিতে প্রতিনিধিদলের কিছু সদস্যকে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল।
11 Mar 2026, 09:26 PM
বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী
ইরানের ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তারা কোনোভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেন না।
মার্কিন প্রেসিডেন্ট ডনান্ড ট্রাম্প ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানাবেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এমন বক্তব্যের পর বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্বকাপে ‘না খেলার’ ঘোষণা দেন ইরানের ক্রীড়ামন্ত্রী।
“এই দুর্নীতিগ্রস্ত সরকার (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, সেটা বিবেচনা করে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না।”
“ইরানের বিরুদ্ধে নেওয়া বিদ্বেষপূর্ণ পদক্ষেপের কারণে আমরা আট বা নয় মাসের মধ্যে দুটি যুদ্ধ লড়তে বাধ্য হয়েছি এবং আমাদের হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। তাই এই পরিস্থিতিতে আমাদের (বিশ্বকাপে) অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে ২০২৬ বিশ্বকাপ।
গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা প্রাণ হারান। সেই থেকে প্রতিশোধ নিতে ইসরায়েলসহ আশেপাশে দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
এর প্রভাব জোরালভাবে পড়েছে ক্রীড়াঙ্গনেও।
11 Mar 2026, 08:28 PM
আমি চাইলেই যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
ইরানকে নিশানা করে হামলা চালানোর মত ‘কার্যত আর কিছুই বাকি নেই’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি যখনই এটি (যুদ্ধ) শেষ করতে চাইব, তখনই এটি শেষ হবে।”
11 Mar 2026, 08:19 PM
৪০ কোটি ব্যারেল তেল ছাড়ছে আইইএ
তেলের সরবরাহের ঘাটতি কাটাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার অনুমোদন দেবে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, “আইইএর সদস্য দেশগুলো ‘সর্বসম্মতিক্রমে’ তাদের ‘জরুরি তেলের মজুত থেকে ‘এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ তেল’ বাজারে ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।”
11 Mar 2026, 08:12 PM
ইস্ফাহানের কাছে ইরানের সামরিক ঘাঁটি ক্ষয়ক্ষতির চিত্র
11 Mar 2026, 08:04 PM
‘হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও পার হতে দেব না’
হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সহযোগীদের জন্য ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের ‘খাতাম আল-আম্বিয়া’ সামরিক কমান্ড সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের দিকে যাওয়া যেকোনো জাহাজ বা ট্যাংকার আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ধরা হবে।
ইব্রাহিম জোলফাকারির ভাষ্য, ইরানের পাল্টা আঘাত হানার নীতি এখন ‘শেষ হয়েছে’। তেহরানের বর্তমান নীতি হবে ‘আঘাতের বদলায় চরম আঘাত’।
তেলের বাজার নিয়ে হুঁশিয়ারি তিনি বলেন, “প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত হোন। কারণ তেলের দাম এই আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল, যেটিকে আপনারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) অস্থিতিশীল করে তুলেছেন।”
11 Mar 2026, 07:46 PM
হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে হামলা
হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ আক্রান্ত হওয়ার পর দেশটির নৌবাহিনী সেটিকে সহায়তা দিচ্ছে। ওমানের নৌবাহিনী ইতোমধ্যে ২৩ জন ক্রু সদস্যের মধ্যে ২০ জনকে উদ্ধার করেছে।
যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস বলছে বুধবার সেখানে ছোড়া অজ্ঞাত বস্তুর আঘাতে মোট তিনটি মালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটি ছবিতে ব্যাংককের মালবাহী জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ‘ধ্বংস’ করেছে।
11 Mar 2026, 07:30 PM
মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলা হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকিং ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরান এবার আঘাত হানবে বলে জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তরের এক মুখপাত্র।
তেহরানে ইরানের অন্যতম বৃহৎ সরকারি ব্যাংক সেপাহ সংশ্লিষ্ট একটি প্রশাসনিক ভবনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর বুধবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগের রাতে তেহরানে ওই ব্যাংকের প্রশাসনিক ভবনে হামলা হয়।
“তাদের ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনারা ও জায়নবাদী নির্দয় শাসকগোষ্ঠী (ইসরায়েল) আমাদের দেশের একটি ব্যাংককে নিশানা করেছে। এই বেআইনি ও অস্বাভাবিক পদক্ষেপের মাধ্যমে শত্রুরা আমাদের অঞ্চলজুড়ে থাকা মার্কিন ও জায়নবাদী শাসকগোষ্ঠী সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে আঘাত হানতে বাধ্য করেছে,” মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি এমনটাই বলেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংস্থা।
অঞ্চলজুড়ে থাকা বিভিন্ন ব্যাংক থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে থাকারও পরামর্শ দিয়েছেন ইরানের যুদ্ধকালীন কমান্ড খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এ মুখপাত্র।
11 Mar 2026, 04:43 PM
পাকিস্তানের আকাশে নিষিদ্ধ ভারতীয় এয়ারলাইন্স ইরান যুদ্ধে নতুন করে বিপাকে
ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশে বিমান চলাচলে যে বিধিনিষেধ জারি রয়েছে তা ভারতীয় এয়ারলাইনগুলোকে নতুন বিপাকে ফেলেছে।
গত বছর থেকে পাকিস্তান তার আকাশসীমা নিষিদ্ধ করে রাখায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনায় মধ্যপ্রাচ্যের আকাশই ছিল ভারতীয় এয়ারলাইনগুলোর অন্যতম প্রধান ভরসা। ২৮ ফেব্রুয়ারি থেকে ওই পথের সিংহভাগই কার্যত বন্ধ হয়ে আছে।
মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতির কারণে একাধিক ভারতীয় বাণিজ্যিক বিমান সংস্থাকে তাদের ফ্লাইটের সময়সূচি ও পথ বদলাতে হচ্ছে, কিন্তু পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারায় তাদের বিকল্পও অনেকটাই সীমিত হয়ে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক ফ্লাইট সংক্রান্ত তথ্যউপাত্ত নিয়ে কাজ করা সংস্থা সিরিয়াম জানিয়েছে, গত ১০ দিনে ভারতের সবচেয়ে বড় দুই আন্তর্জাতিক ক্যারিয়ার এয়ার ইনডিয়া ও ইন্ডিগো তাদের মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার নির্ধারিত এক হাজার ২৩০টি ফ্লাইটের ৬৪ শতাংশই চালাতে পারেনি।
“যেসব ভারতীয় এয়ারলাইন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালায় তাদের জন্য এটি দ্বৈত আঘাত হয়ে এসেছে,” বলেছেন বিমান চলাচল বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ অমিত মিত্তাল।
প্রতিবেশী দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার কারণে গত বছরের এপ্রিল থেকেই পাকিস্তান ভারতের ক্যারিয়ারগুলোর জন্য তাদের আকাশসীমা নিষিদ্ধ করে রেখেছে।
দিনকয়েক আগে ব্যাংক ও আর্থিক সেবা সংস্থা এইচএসবিসি বলেছে, মধ্যপ্রাচ্যের এখনকার ভূরাজনৈতিক উত্তেজনা ভারতীয় এয়ারলাইনগুলোর খরচ ও মুনাফার ওপর ‘বড় চাপ’ সৃষ্টি করতে পারে।
যুদ্ধরত অঞ্চলটিতে ৭ দিন ফ্লাইট বাতিলের কারণে এয়ারলাইনগুলোর বার্ষিক করব্যতীত আয় ১ দশমিক ২ শতাংশ কমে যেতে পারে বলেও তাদের ধারণা।
সাম্প্রতিক দিনগুলোতে ভারতীয় এয়ারলাইনগুলো মধ্যপ্রাচ্যের কিছু কিছু রুটে সামান্য পরিমাণ ফ্লাইট চালানো শুরু করতে পারলেও ইন্ডিগো আছে অন্য জটিলতায়।
তাদের ইউরোপে যাত্রার অনেকটাই নর্স আটলান্টিক এয়ারওয়েজ থেকে ভাড়া নেওয়া ছয়টি দূরপাল্লার বোয়িংয়ের ওপর নির্ভরশীল। বিমানগুলো নরওয়েতে নিবন্ধিত হওয়ায় তাদেরকে ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থার নির্দেশনা মানতে হয়।
সংস্থাটি সম্প্রতি তাদের সব এয়ারলাইনগুলোকে ইরান, ইরাক, ইসরায়েল, কুয়েত, লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলতে বলেছে।
এ কারণে ইন্ডিগোকে আফ্রিকা হয়ে ইউরোপ যাত্রার দীর্ঘ পথ বেছে নিতে হচ্ছে, যার ফলে তাদের যাত্রাকাল কোথাও কোথাও দুই ঘণ্টাও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে ফ্লাইটরেডার টোয়েন্টিফোর।
আফ্রিকার পথ ব্যবহারেও নানান জটিলতায় পড়তে হচ্ছে ভারতীয় এ এয়ারলাইনকে। নর্স নামে নিবন্ধিত একটি বিমান কী করে ইন্ডিগো ব্যবহার করছে—এ বিভ্রান্তির কারণে আফ্রিকার দেশ ইরিত্রিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় রোববার ইন্ডিগোর ম্যানচেস্টারগামী একটি ফ্লাইটকে দিল্লিতে ফেরত আসতে হয়েছে বলে বিষয়টি সম্বন্ধে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
ইন্ডিগো ওই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, ‘শেষ মুহূর্তে আকাশসীমায় বিধিনিষেধজনিত কারণে’ ১৩ ঘণ্টা আকাশে থাকার পর ওই বিমানকে দিল্লিতে ফিরতে হয়েছে।
লন্ডন থেকে মুম্বাই যাওয়া ইন্ডিগোর আরেকটি বোয়িংকেও একই জটিলতায় পড়ে সোমবার বাধ্য হয়ে কায়রোতে অবতরণ করতে হয়েছে, বলেছে সূত্রটি।
এসবের সঙ্গে যুক্ত হয়েছে ইন্ডিগোর প্রধান নির্বাহী পিটার এলবার্সের পদত্যাগ। ডিসেম্বরে ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়ের পর জনসাধারণ ও সরকারের সমালোচনার ধাক্কায় মঙ্গলবার তিনি পদ ছেড়ে দেন।
ফ্লাইট পরিচালনা নিয়ে নতুন জটিলতা প্রসঙ্গে রয়টার্সের জিজ্ঞাসার জবাব দেয়নি ইন্ডিগো ও এয়ার ইনডিয়া। নর্স তাদের কাছে করা সব প্রশ্নের উত্তরে ইন্ডিগোকে দেখিয়ে দিয়েছে।
11 Mar 2026, 04:40 PM
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি ছাড়তে আরও সময় নেবে মার্কিন কোম্পানি
প্রতিপক্ষরা যেন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলায় উপগ্রহের ছবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিতে মধ্যপ্রাচ্যের ছবি পেতে বিধিনিষেধ আরও বাড়িয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক স্যাটেলাইট কোম্পানি প্ল্যানেট ল্যাবস।
পৃথিবীর নানান অংশের ছবি তোলার জন্য স্যাটেলাইট বা উপগ্রহের একটি বিরাট বহর রয়েছে প্ল্যানেটের, তারা তাদের অত্যাধুনিক সব ছবি নিয়মিতই বিভিন্ন দেশের সরকার, কোম্পানি ও গণমাধ্যমের কাছে বিক্রি করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন এ কোম্পানিটি সোমবার তাদের ক্রেতাদের বলেছে, তাদের মধ্যপ্রাচ্য সংক্রান্ত কোনো ছবি পেতে এখন ১৪ দিন লাগবে। গত সপ্তাহে তারা এ দেরির সময় বেঁধে দিয়েছিল ৪ দিন।
“এই পদক্ষেপ সাময়িক। ছবি যেন কোনোভাবেই শত্রুপক্ষের হাতে না যায় এবং তারা সেটাকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, তাই সেগুলোর বিস্তারের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে।
“এই সংঘাতটি পরিবর্তনশীল এবং অনেক দিক থেকেই অন্যান্য সংঘাতগুলোর চেয়ে ভিন্ন। তাই প্ল্যানেট কঠোর পদক্ষেপ নিচ্ছে, যেন আমাদের তোলা ছবিগুলো কোনোভাবেই মিত্র ও নেটো বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকদের ওপর হামলায় ব্যবহৃত না হয়,” রয়টার্সকে দেওয়া বিবৃতিতে এমনটাই বলেছেন প্ল্যানেটের এক মুখপাত্র।
তবে উপগ্রহের ছবি নিয়ে কাজ করা অনেক বিশেষজ্ঞ বলছেন, প্ল্যানেট ইরানের প্রবেশাধিকার ঠেকাতে যে পদক্ষেপ নিয়েছে, তা কাজে নাও দিতে পারে, কারণ তেহরান চাইলে চীনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিদ্বন্দ্বিদের মাধ্যমে বাণিজ্যিকভাবেই অনেক ছবি সংগ্রহ করতে পারবে।
11 Mar 2026, 04:39 PM
দূতাবাসের কাছে ৮৪ ইরানি নাবিকের মরদেহ হস্তান্তরের নির্দেশ শ্রীলঙ্কার আদালতের
যুক্তরাষ্ট্রের ডুবোজাহাজের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানের দূতাবাসের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছে শ্রীলঙ্কার এক আদালত।
গত সপ্তাহে ভারতে নৌমহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে যাওয়ার সময় শ্রীলঙ্কার উপকূলের অদূরে ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলার শিকার হয় ইরানি ফ্রিগেট আইআরআইএস দেনা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধের মধ্যে এ ঘটনা ঘটে।
আইআরআইএস দেনার জীবিত ৩০ নাবিককে হাসপাতালে চিকিৎসার পর আশ্রয় দিয়েছে শ্রীলঙ্কা।
বুধবার শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গালের বন্দর পুলিশের জানানো এক অনুরোধের জবাবে আদালত এ নির্দেশ দেয়।
বর্তমানে ইরানি নাবিকদের মরদেহগুলো গালের ন্যাশনাল হাসপাতালের মর্গে আছে।
শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়সেকেরা রয়টার্সকে জানিয়েছেন, দ্বিতীয় আরেকটি ইরানি জাহাজের ২০৮ জন ক্রু সদস্যকে ৩০ দিনের এন্ট্রি ভিসা দিয়েছে শ্রীলঙ্কা। যে এলাকায় মার্কিন হামলায় ইরানি ফ্রিগেটটি ডুবে গেছে সেই একই এলাকায় এই জাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। তখন খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে শ্রীলঙ্কার নৌবাহিনী।
জয়সেকেরা জানান, এই ক্রুদের বিষয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোর ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলছে আর ইরানি কূটনৈতিক মিশনটি তেহরানের সঙ্গে পরামর্শ করছে।
তিনি বলেন, “আমরা আগামী কয়েকদিনের মধ্যে তেহরানের কাছ থেকে একটি জবাব আশা করছি।”
মঙ্গলবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার এক মুখপাত্র জানিয়েছিলেন, দ্বিতীয় ইরানি জাহাজ আইআরআইএস বুশেহর শ্রীলঙ্কার উপকূল থেকে নয় নটিক্যাল মাইল দূরে ছিল আর এটিকে অবশেষে সরিয়ে নেওয়া হবে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েকে গত সপ্তাহে জানিয়েছিলেন, ওই জাহাজটিকে পূর্বাঞ্চলীয় উপকূলের ত্রিনকোমালি বন্দরে সরিয়ে নেওয়া হবে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, দুই ইরানি জাহাজের জীবিত নাবিকদের নিজ দেশে ফেরত না পাঠাতে কলম্বোকে চাপ দিচ্ছে ওয়াশিংটন।
ওয়াশিংটন ও তেহরান, উভয়ের শ্রীলঙ্কার প্রধান বাণিজ্য অংশীদার। শ্রীলঙ্কার পোশাক রপ্তানির ৪০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে আর ইরান এর চায়ের অন্যতম প্রধান ক্রেতা।
তৃতীয় আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান ১৮৩ জন ক্রু সদস্যসহ ভারতের দক্ষিণাঞ্চলীয় বন্দর কোচিতে নোঙর করে আছে।
11 Mar 2026, 04:34 PM
ইরানের নতুন নেতার আহত হওয়ার খবর, প্রেসিডেন্টের ছেলে বললেন ‘নিরাপদে আছেন’
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও তিনি ‘নিরাপদে আছেন’ বলে দেশটির প্রেসিডেন্টের ছেলের ভাষ্য।
ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের ছেলে এবং সরকারি উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান বুধবার তার টেলিগ্রাম চ্যানেলে এ কথা বলেছেন।
ইউসেফ পেজেশকিয়ান লিখেছেন, “আমি শুনেছিলাম যে জনাব মুজতাবা খামেনি আহত হয়েছেন। কয়েকজন পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিলাম। তারা বলেছেন, আলহামদুলিল্লাহ, তিনি নিরাপদে আছেন, ভালো আছেন।”
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মুজতাবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত প্রবীণ যোদ্ধা’ হিসেবে বর্ণনা করলেও তার আঘাতের বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি।
নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ও উত্তরসূরি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন, যা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের সূচনা ঘটায়।
৫৬ বছর বয়সী মুজতাবা খামেনি বরাবরই চুপচাপ স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত; তিনি খুব কমই প্রকাশ্যে এসেছেন বা সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।
রোববার তাকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তিনি জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতি প্রকাশ করেননি।
তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বুধবারের এক প্রতিবেদনে লিখেছে, যুদ্ধ শুরুর দিনই আহত হন মুজতাবা খামেনি। পায়ে আঘাতসহ কিছু চোট পেয়েছেন তিনি।
“তবে তিনি সচেতন অবস্থায় আছেন। অত্যন্ত নিরাপদ একটি স্থানে তিনি আশ্রয়ে রয়েছেন, সেখানে যোগাযোগের সুযোগ সীমিত।”
11 Mar 2026, 02:16 PM
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত, ৪ জন আহত
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে দুটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এক বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন।
দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চারজনের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন। আর ঘানার দুজন এবং একজন বাংলাদেশির আঘাত ‘সামান্য’।
এ ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দরের একজন যাত্রী বলেছেন, ওই ঘটনার আগে যাত্রীদের কাচের জানালা থেকে দূরে সরতে এবং আরও সুরক্ষিত জায়গায় থাকতে বলা হয়েছিল।
শনিবারও একটি ড্রোন টার্মিনাল ভবনের কাছে ভূপাতিত করা হয়।
11 Mar 2026, 01:38 PM
বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল সরবরাহ কমানোর হার ১৫ শতাংশে নামাল বিপিসি
বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল সরবরাহ কমানোর হার ২৫ শতাংশ থেকে নামিয়ে ১৫ শতাংশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বৈশ্বিক সংকট পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে।
বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনে গড় বিক্রির তুলনায় এখন ১৫ শতাংশ কম অকটেন ও পেট্রোল সরবরাহ করা হবে। এর আগে ২৫ শতাংশ কম সরবরাহের নির্দেশনা ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুসারে জ্বালানি সরবরাহ করা হবে। এ জন্য বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং চালুর পর ঢাকাসহ বিভিন্ন শহরে পাম্পগুলোতে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানে পেট্রোল ও অকটেনের সরবরাহ উন্মুক্ত করার দাবি জানিয়েছিল পেট্রোল পাম্প মালিকদের সংগঠন।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার বিপিসি চেয়ারম্যানকে চিঠি দিয়ে বলেছিল, পেট্রোল ও অকটেন সরবরাহ দ্রুত উন্মুক্ত করা হলে পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির ‘চাপ কমবে’ এবং সাধারণ মানুষের মধ্যে ‘আস্থা ফিরবে’।
তাতে রেশনিং বন্ধ না হলেও সরবরাহ কিছুটা বাড়াতে নতুন আদেশ জারি করল বিপিসি।
11 Mar 2026, 01:17 PM
যুদ্ধ: মধ্যপ্রাচ্যে কোথায় কত মৃত্যু
11 Mar 2026, 01:00 PM
যুদ্ধের দিনে তেহরানের বাজারে
11 Mar 2026, 12:59 PM
ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা ‘দেড়শ জনের মত’
ইরানের সঙ্গে ১০ দিনের যুদ্ধে দেশর কাছাকাছি মার্কিন সেনা আহত হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন।
এর আগে পেন্টাগন শুধু জানিয়েছিল, এই যুদ্ধে আট মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে।
রয়টার্স এই খবর প্রকাশের পর এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জনের মত, তবে তাদের অধিকাংশের আঘাত তেমন গুরুতর নয়।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, আহতদের মধ্যে ১০৮ জন সেনা ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। আর গুরুতর আহত আট সেনা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সেবা পাচ্ছেন।
রয়টার্স এই সেনাদের জখমের ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। বিস্ফোরণের ধাক্কায় সাধারণত মস্তিষ্কে যে ধরনের জখম হয় আহতদের মধ্যে এ ধরনের কেউ আছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
11 Mar 2026, 12:08 PM
মজুদ থেকে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ তেল বাজারে ছাড়ার প্রস্তাব আন্তর্জাতিক জ্বালানি সংস্থার
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে অস্থির হয়ে ওঠা তেলের বাজারকে বাগে আনতে মজুদ থেকে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ তেল বাজারে ছাড়ার প্রস্তাব করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা– আইইএ।
কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এইইএর সদস্য দেশগুলো দুই দফায় ১৮২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বাজারে ছেড়েছিল। এবার তার চেয়েও বেশি তেল বাজারে ছাড়ার প্রস্তাব করা হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা মঙ্গলবার তাদের সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জরুরি বৈঠক ডাকে। বুধবার ওই প্রস্তাবের বিষয়ে দেশগুলো সিদ্ধান্ত দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সদস্য দেশগুলো সম্মতি দিলে প্রস্তাবটি পাস হবে। তবে একটি দেশও যদি আপত্তি তোলে, তাহলে এই পরিকল্পনা বিলম্বিত হতে পারে।
এ বিষয়ে আইইএ কিংবা হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ওই প্রস্তাবের খবরে ফিউচার মার্কেটে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।
অবশ্য জি-সেভেন দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা মঙ্গলবার কৌশলগত মজুদ থেকে সরাসরি তেল ছাড়ার বিষয়ে একমত হতে পারেননি। বরং সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি মূল্যায়ন করতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থাকে অনুরোধ করেছেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ায় অপরিশোধিত তেলের দাম সোমবার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুতই শেষ হতে পারে বলে আশা দিলে মঙ্গলবার তেলের দাম কিছুটা কমে আসে।
11 Mar 2026, 12:06 PM
ইরানি ‘মাইন-পাতা নৌযান ধ্বংস’ করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন-পাতা নৌযান ‘নিশ্চিহ্ন’ করে দিয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
ওই প্রণালীতে কোনো মাইন পাতা হলে, ইরানকে তা অবিলম্বে সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া হুঁশিয়ারির মধ্যেই মঙ্গলবার তাদের এ বিবৃতি আসে।
যুক্তরাষ্ট্র ১০টি নিষ্ক্রিয় মাইন-পাতা নৌযান ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে বলে ট্রাম্প আগে জানিয়েছিলেন।
বিশ্বজুড়ে তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজে ইরান মাইন পাতা শুরু করেছে বলে বেশকিছু গণমাধ্যমে খবর বের হওয়ার পর তার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশালে বলেন, “ইরান হরমুজ প্রণালীতে কোনো মাইন পেতেছে বলে আমাদের কাছে কোনো খবর নেই, তবে যদি তারা এমনটা করে থাকে, তাহলে আমরা চাই, তারা অবিলম্বে সেগুলো সরিয়ে নিক।”
তেহরান তা না করলে তাদের সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। তবে ওই পরিণতি কী হতে পারে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি।
পোস্টে তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে মাইন পাতার চেষ্টা করা যে কোনো নৌকা বা জাহাজকে ‘স্থায়ীভাবে নিশ্চিহ্নে’ যুক্তরাষ্ট্র সেই প্রযুক্তি ব্যবহার করবে যেটা তারা মাদক পাচারকারীদের ক্ষেত্রে করে আসছে।
11 Mar 2026, 10:53 AM
ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়তে পারে?
11 Mar 2026, 10:51 AM
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ
আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, রাতের বেলা তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ভয়ঙ্কর বিস্ফোরণ ও ঘন ধোঁয়া উড়ছে।
ভিডিওতে ধারাবাহিক বিস্ফোরণ ও ধোঁয়া উড়তে দেখা গেছে। শহরজুড়ে তীব্র বোমাবর্ষণের খবরও পাওয়া গেছে।
11 Mar 2026, 10:48 AM
মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছেন ৪৩ হাজারের বেশি আমেরিকান
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট।
তিনি বলেছেন, এদের মধ্যে ৩০ হাজার মার্কিন নাগরিককে সাহায্য করার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল।
স্টেট ডিপার্টমেন্টের জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের উদ্ধারে দুই ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর বাইরেও অনেকে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরত গেছেন।
11 Mar 2026, 10:23 AM
ইসরায়েলে ইরানের ‘শক্তিশালী’ হামলা
গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের হাইফা, তেল আবিব, জেরুজালেম ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই হামলাকে যুদ্ধ শুরুর পরের ‘সবচেয়ে তীব্র হামলা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, মঙ্গলবার রাতের এ হামলায় তারা ‘খোরামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
তেল আবিবের দক্ষিণে হায়েলা স্যাটেলাইট কমিউনিকেশনস সেন্টার লক্ষ্য করে দ্বিতীয়বারের মত ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা বলেছে আইআরজিসি।
পাশাপাশি বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।
ইরাকের এরবিলের মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামার পঞ্চম নৌবহর সদর দপ্তর নিশানা করেও হামলার চালিয়েছে ইরান।
ইসরায়েল বলেছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে এখন নাগরিকরা আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে পারেন।
সৌদি আরব জানিয়েছে, তারা একটি তেলক্ষেত্রের দিকে যাওয়া দুটি ড্রোন ধ্বংস করেছে।
11 Mar 2026, 10:09 AM
লেবাননে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশটিতে একাধিক প্রাণঘাতী হামলা ঘটেছে।
টায়ার জেলার হানাওয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন পেরামেডিক ছিলেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
টায়ার জেলার আল-হোউশ এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
জাওতার আল-শারকিয়াহ শহরে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন।
এছাড়া, আল-হোউশের একটি ক্যাফে ও টায়ারের আল-শাহাবিয়া এলাকার একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
11 Mar 2026, 09:51 AM
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র কুয়েতের ক্যাম্প আরিফজান ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয় বলে তারা দাবি করেছে।
11 Mar 2026, 09:50 AM
তেহরানে ব্যাংকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে একটি ব্যাংক ভবনে ইসরায়েলি বিমান হামলায় একজন কর্মী নিহত হয়েছেন।
এর আগে খবর দেওয়া হয়েছিল, তেহরানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের কেন্দ্রের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়েছে।
11 Mar 2026, 09:48 AM
বৈরুতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল
লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
এক বিবৃতিতে তারা জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই নতুন দফার হামলা চালানো হয়েছে।