১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত

রাজধানী ব্রাতিস্লাভা ও এর ২০ কিলোমিটার উত্তরপূর্বের শহর পেজিনোকের মাঝে রেলপথে এই সংঘর্ষ হয়।

স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত
দুই ট্রেনের সংঘর্ষের পর ছুটে আসা জরুরি পরিষেবার কর্মীরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 10:05 AM

Updated : 26 Aug 2026, 05:05 PM

স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছে বলে পুলিশ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে একটি ট্রেন অপরটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনাস্থল থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্তক বলেন, দুই ট্রেনের সংঘর্ষে ডজনের বেশি মানুষ সামান্য আহত হয়েছেন এবং ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেউ নিহত হয়নি।

রাজধানী ব্রাতিস্লাভা ও এর ২০ কিলোমিটার উত্তরপূর্বের শহর পেজিনোকের মাঝে রেলপথে এই সংঘর্ষ হয়, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। 

“প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়নি, কোনো ট্রেন লাইনচ্যুতও হয়নি,” ফেইসবুকে বলেছে দেশটির পুলিশ।

সংঘর্ষের সময় জোরাল ‘ধাক্কার’ শব্দ শোনা গেছে বলে এক যাত্রীকে উদ্ধৃত করে জানিয়েছেন সংবাদমাধ্যম অ্যাকচুয়ালি ডট এসকে।

এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল স্লোভাকিয়া। এর আগে গত ১৩ অক্টোবর দেশটির পূর্বাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে ৯১ জন আহত হয়েছিল।