১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ইউকাতান রাজ্যের মেরিদা শহর ও প্রতিবেশী রাজ্য কাম্পেচের কাম্পেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে শনিবারক দুর্ঘটনাটি ঘটে।

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
নিহতরা একটি ট্রেইলার, একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সির আরোহী ছিলেন। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 10:01 AM

Updated : 26 Aug 2026, 02:17 PM

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা একটি ট্রেইলার, একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সির আরোহী ছিলেন। 

ইউকাতান রাজ্যের জননিরাপত্তা সচিবের বরাতে রয়টার্স জানিয়েছে, রাজ্যটির মেরিদা শহর ও প্রতিবেশী রাজ্য কাম্পেচের কাম্পেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে শনিবারক দুর্ঘটনাটি ঘটে। 

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতে ইউকাতানের গভর্নর হোয়াকিন ডিয়াজ মেনা বলেছেন, “এই বেদনাদায়ক মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করছি আমরা।” 

তিনি বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি বিভাগ, নিরাপত্তা কর্মকর্তারা ও স্বাস্থ্য কর্মীরা অবিলম্বে সহায়তা করার জন্য ঘটনাস্থলে ছুটে যায়।”