০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবি, ১১ মৃতদেহ উদ্ধার

নৌকাটিতে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন। একজনের গর্ভবতী স্ত্রীও সঙ্গে ছিল।

তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবি, ১১ মৃতদেহ উদ্ধার
অভিবাসীদের ব্যবহৃত এবং তিউনিসিয়ার কোস্ট গার্ডের দ্বারা জব্দ করা নৌকাগুলো দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 01:39 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তিউনিসিয়ার অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ১১টি মৃতদেহ উদ্ধার করেছে তিউনিসীয় কোস্টগার্ড। 

তখনও তিনজন নিখোঁজ ছিল বলে তিউনিসিয়ার ন্যাশনার গার্ড রোববার জানিয়েছে।  

রয়টার্স জানিয়েছে, তিউনিসিয়ার কোস্টগার্ড ও বেসামরিক সুরক্ষা বাহিনী দুটি হেলিকপ্টার নিয়ে নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে। 

শনিবার তিউনিসিয়ার অভিবাসী অধিকার বিষয়ক এক গোষ্ঠীর প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার ১৫ জন ইউরোপ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে নৌকাটি রওনা হয়েছিল। আরোহীদের অধিকাংশই ছিলেন তরুণ। কিন্তু তাদের বহনকারী নৌকাটি উপকূল থেকে কিছু দূরে যাওয়ার পরেই ডুবে যায় আর মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।  

উদ্ধার পাওয়া ব্যক্তি জানিয়েছেন, একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। এর আগে ৪৮ ঘণ্টা ধরে তিনি সাগরে ভেসে ছিলেন। 

তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটিতে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন। একজনের গর্ভবতী স্ত্রীও সঙ্গে ছিলেন। 

তারা সবাই তিউনিসিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় বিন গিরদান এলাকার বাসিন্দা ছিল।