১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় অপহরণ করা স্কুল বালিকাদের মুক্তি দেওয়া হয়েছে

সশস্ত্র ব্যক্তিরা উত্তরপশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের ওই বোর্ডিং স্কুলটিতে হামলা চালিয়ে ২৪ জন শিক্ষার্থীকে অপহরণ করেছিল।

নাইজেরিয়ায় অপহরণ করা স্কুল বালিকাদের মুক্তি দেওয়া হয়েছে
সশস্ত্র ব্যক্তিদের হামলার পর কেব্বি রাজ্যের ওই বোর্ডিং স্কুলের চিত্র। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 10:20 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি সরকারি বোর্ডিং স্কুলে থেকে গত সপ্তাহে অপহরণ করা ২৪ বালিকাকে মুক্তি দেওয়া হয়েছে বলে রাজ্য পর্যায়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। 

১৭ নভেম্বর সশস্ত্র ব্যক্তিরা কেব্বি রাজ্যের ওই বোর্ডিং স্কুলটিতে হামলা চালিয়ে এসব শিক্ষার্থীকে ধরে নিয়ে গিয়েছিল। সামরিক বাহিনীর যে দল ওই স্কুলটির পাহারায় ছিল তারা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে। 

কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই হামলার ঘটনার পর কোয়ারা ও নাইজার রাজ্যের একই ধরনের বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটে।  

মঙ্গলবার ওই বালিকাদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। এখনও অন্য যারা বন্দি আছেন তাদের মুক্ত করতে নিরাপত্তা বাহিনীকে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। 

টিনুবু বলেছেন, “ওই ২৩ বালিকার সবাইকে পাওয়া গেছে এতে আমি স্বস্তিবোধ করছি। অপহরণের ঘটনা রোধ করতে ঝূঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরিভিত্তিতে নিরাপত্তা জোরদার করতে হবে আমাদের। এ লক্ষ্য অর্জনে আমার সরকার প্রয়োজনীয় সকল সহযোগিতা করবে।”  

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মুক্তিপণের জন্য অপহরণ একটি সাধারণ ঘটনা। এসব উদ্দেশ্য পূরণের জন্য সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো স্কুল ও গ্রামীণ এলাকাগুলোকে লক্ষ্যস্থল করে। প্রায়ই তাদের শক্তির কাছে স্থানীয় নিরাপত্তা বাহিনী হার মানতে বাধ্য হয়।