১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে হাসপাতালের সীমানা প্রাচীর ধসে ৭ জনের মৃত্যু

নিহতের তালিকায় এক শিশু ও ফুটপাতের চার দোকানি রয়েছেন।

ভারতে হাসপাতালের সীমানা প্রাচীর ধসে ৭ জনের মৃত্যু
ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 01:54 AM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি হাসপাতালের সীমান প্রাচীর ধসে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় ৮ ফুট উঁচু দেয়াল ধসে এ প্রাণহানি ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে। 

নিহতের তালিকায় এক শিশু ও ফুটপাতের চার দোকানি রয়েছেন বলে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার বিবৃতিতে জানিয়েছেন।

এক্সে দেওয়া পোস্টে ঘটনাটিকে ‘দুঃখজনক’ হিসেবে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শিবকুমার বলেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স লিখেছে, আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমের পর বুধবার বেঙ্গালুরুর আবহাওয়ায় হঠাৎ বদলে যায়। এদিন শহরের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত, দমকা হাওয়া ও শিলাবৃষ্টি দেখা দেয়।

রয়টার্স লিখেছে, এই বৃষ্টি স্বল্পমেয়াদে গরম থেকে কিছুটা স্বস্তি দিলেও জলাবদ্ধতা ও গাছপালা ভেঙে পড়াসহ ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে।