এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট ‘দুর্নীতিমুক্ত’ করতে হবে: মাহবুব উদ্দিন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন দেশের সব আদালতকে এক মাসের মধ্যে ‘দুর্নীতিমুক্ত’ করার দাবি জানিয়েছেন। আর অ্যাটর্নি জেনারেলকে নিয়ে তিনি বলেছেন, “হু ইজ হি হিয়ার? হি ইজ নো বডি।” বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।