বিরোধীদলকে ‘অশান্তি’ তৈরির ‘সুযোগ’ না দিতে বললেন প্রধানমন্ত্রী
বিরোধীদলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাওয়ার বাজেটকে একটি দল গণবিরোধী বলে। সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে তারা ‘অশান্তি’ তৈরির ‘সুযোগ’ না পায়। বুধবার শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।