‘নির্বাচিত সরকার এলে প্রেম-ভালোবাসার সঙ্গে কাজ করবে চীন’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে প্রেম ও ভালোবাসা নিয়ে কাজ করবে চীন’। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিং সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল; তিনি বলেন, ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে তিস্তা নিয়ে চীনের প্রস্তাব বিবেচনা করবে বিএনপি।