যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ১৪,২০০ কোটি ডলারের রেকর্ড অস্ত্রচুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ককে আগের চেয়ে আরও দৃঢ় ও গভীর করেছে। হোয়াইট হাউজ বলেছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি’ হল সৌদি আরবের সঙ্গে।