‘মানুষের মুক্তির জন্য নতুন যাত্রা, বিএনপি বাধা দিলে লড়াই হবে’
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “সালাহউদ্দিন, ফখরুল, তারেক রহমান গংদের থেকে দেশের মানুষকে মুক্তির জন্য আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে; সেই যাত্রায় যদি বিএনপি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তীব্র লড়াই হবে।” মঙ্গলবার হবিগঞ্জের আজমিরীগঞ্জে দলটির ‘জুলাই পদযাত্রা’ শেষে এক জনসভায় তিনি এ কথা বলেন।