আকার বাড়ল মন্ত্রিসভার, শপথ নিলেন নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার বাড়ল। এই সম্প্রসারণে চারজন নতুন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী পেল সরকার। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুনদের নিয়ে তারেক রহমানের সরকারের আকার দাঁড়াল ৫২ জনে।