‘ট্রমায়’ মাইলস্টোন শিক্ষার্থীরা, স্কুলমুখী করার চ্যালেঞ্জ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির ক্যাম্পাসে গত ২১ জুলাই যুদ্ধ বিমান বিধ্বস্তের ভয়াবহ সেই স্মৃতি এখনো জ্বলজ্বলে শিক্ষার্থীদের মধ্যে। তাদেরকে প্রতিষ্ঠানমুখী করার চ্যালেঞ্জ দেখছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণে প্রতিষ্ঠানটি তাদের শিক্ষার্থী হারাতে পারে এমন শঙ্কাও করছেন বিশেজ্ঞরা।