ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে জঙ্গি বিমান দুর্ঘটনার একদিন পার হয়ে গেলেও বাতাসে এখনো পোড়া গন্ধ। মঙ্গলবার সকালে ভবনটিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের আধা ছেঁড়া খাতা, আধ পোড়া স্কুল ব্যাগ, পোড়া চেয়ার এবং কংক্রিটের জঞ্জাল।