১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খুলশী থানার ওসি যে ক্রিকেটার নাঈমকে চোখ নামিয়ে কথা বলতে বললেন, তার মানে কি এই যে, পুলিশের সামনে চোখ তুলে বা পুলিশের চোখে চোখ রেখে কথা বলা যাবে না?
ভুল লোককে ধরার ফলে কত মানুষের জীবন থেকে কত মূল্যবান সময় ও অর্থের অপচয় হয়েছে তার কোনো হিসাব নেই। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এর জন্য কোনো শাস্তি হয়েছে বা রাষ্ট্র ওই ভুক্তভোগীদের কোনো ক্ষতিপূরণ দিয়েছে বলেও শোনা যায় না। অর্থাৎ ভুল করবে পুলিশ। কখনো কখনো মুরগি ধরার জন্য জেনেশুনেও করবে ভুলের অভিনয়। খেসারত দেবে সাধারণ মানুষ।
“এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন তার যথাযথ আইডেন্টিটি থাকতে হবে। নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়া মাত্র এসব দেখাতে হবে।”