০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান— '৩৬ জুলাই উদযাপনের’ অংশ হিসেবে মঙ্গলবার রাতে ঢাকায় হয় ড্রোন শো। 'ডু ইউ মিস মি?' শিরোনামের এ আয়োজনে মানিক মিয়া এভিনিউয়ের আকাশে ওড়ে প্রায় দুই হাজার ড্রোন, যেখানে তুলে ধরা হয় ‘৩৬ জুলাইয়ের’ নানা প্রেক্ষাপট। যৌথভাবে আয়োজনে ছিল বাংলাদেশ ও চীন।
'৩৬ জুলাই' উদযাপনে বেলুন-হেলিকপ্টার আর ড্রোন শো ফিরিয়ে আনল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার স্মৃতি।
২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন একসময় সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের চূড়ান্ত দিনে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তার পদত্যাগে বিজয়োল্লাসে মেতে ওঠে জনতা।
বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক দিন ২০২৪ সালের ৫ অগাস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্যামেরায় জুলাই অভ্যুত্থানের সেই চূড়ান্ত মুহূর্তের স্মৃতি।
“হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে,” বলেছেন প্রধান উপদেষ্টা।
মুহাম্মদ ইউনূসের ভাষায়, টানা ১৬ বছরের ‘স্বৈরাচারী অপশাসনের’ বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ-অভ্যুত্থান।
“রাজনৈতিক দলগুলো কিন্তু, নতুন বা পুরাতন দল, কেউই সেভাবে সে পরিবর্তনের পক্ষে সাড়া দিতে পারছে না,” বলেন অধ্যাপক মাহবুব।
ছাত্ররা বলেছিল, জুলাই মাসেই শেখ হাসিনাকে বিতাড়িত করবেন তারা। ৩১ জুলাইয়ের পর থেকে তারা নতুনভাবে তারিখ গণনা শুরু করে; সেই হিসাবে ৫ অগাস্ট ছিল ‘৩৬ জুলাই’।