সম্ভাবনাময় অনেকেই, তবে নিজের ছায়া দেখেন না কাজল
নব্বইয়ের পর গত আড়াই দশকে হিন্দি চলচ্চিত্রের নতুন বহু অভিনেত্রী সিনেমায় এসে আলো ছড়িয়েছেন। তাদের অনেকের মধ্যেই সম্ভাবনার ছটা দেখতে পেলেও, কারোর মধ্যে নিজের ছায়া দেখতে পান না কাজল। ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে একথা জানান এই অভিনেত্রী।