হাম: ডিএনসিসি হাসপাতালের চিত্র
রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর চাপ যেন কমছে না। হাসপাতালটিতে গিয়ে দেখা যায় কোনো বেড খালি নেই। রোগীদের অনেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও সঙ্গে সঙ্গে জ্বর, সর্দি-কাশি ও শরীরে র্যাশ নিয়ে নতুন রোগীও প্রতিনিয়ত ভর্তি হচ্ছে।