হাম ছড়িয়েছে পাহাড়েও
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পোয়ামুহুরী এলাকার কয়েকটি পাড়ায় শিশুদের মাঝে হামের উপসর্গ দেখা দিয়েছে। এসব পাড়ায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যুও হয়েছে। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় জেলা বা উপজেলা হাসপাতালে না নিয়ে বেশির ভাগ শিশুর চিকিৎসা চলছে ঘরে রেখেই।