এয়ার ইনডিয়া দুর্ঘটনা: দুই কোম্পানির বিরুদ্ধে মামলা
জুনে আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইনডিয়ার নিহত চার যাত্রীর পরিবারের সদস্যরা মার্কিন বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িং ও উড়োজাহাজের যন্ত্রাংশ বানানো কোম্পানি হানিওয়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন। ২৬০ জনের প্রাণ কেড়ে নেওয়া দুর্ঘটনার পেছনে কোম্পানি দুটির অবহেলাজনিত দায় আছে বলে মামলায় অভিযোগ করেছেন তারা।