১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
অবরোধের কারণে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
অফিস ছুটির সময়ে এই অবরোধের কারণে সিডিএ অ্যাভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
“আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আমরা লংমার্চ করবো।"
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দিনভর রাজধানীতে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দিনভর এ আন্দোলন চলে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষাগ্রহণ এবং শিক্ষামন্ত্রীর কথিত কটূক্তির প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকার সায়েন্স ল্যাব মোড় আটকে বিক্ষোভ করেন ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা শিক্ষা বোর্ডের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠের সামনে আটকে দেয় পুলিশ।