২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
প্রায় সাড়ে তিন হাজার সেনা ইউএসএস ত্রিপোলি রণতরীতে করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দেওয়ার পর ইরানের স্পিকার কালিবাফ একথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতিতে ইরানও এরই মধ্যে ১০ লাখের বেশি যোদ্ধা জড়ো করেছে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সামরিক এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম।
নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানে মার্কিন স্থলসেনা পাঠানো নিয়ে তার কোনও জড়তা নেই। প্রয়োজন হলে সেনা পাঠানো হবে।