মিটফোর্ডের সুগন্ধি বাজার
দেশভাগের আগে ভারতের মাড়োয়ারি ব্যবসায়ীদের হাত ধরে পুরান ঢাকার মিডফোর্ডে যে সুগন্ধ সামগ্রীর বাজার গড়ে উঠেছিল, তা এখনও চলছে পুরোদমে। হাজারো রকমের সুগন্ধি বিক্রি হয় সেখানে। কোনোটা মৃদু, কোনোটি আবার ঝাঁঝালো গন্ধ। বছরের পর বছর ধরে চলে আসা এই ব্যবসা কারো কারো পারিবারিক ঐতিহ্য হয়ে গেছে। পাইকারিতে এসব পণ্য কিনতে প্রতিনিয়ত ভিড় করেন সারা দেশের খুঁচরা ব্যবসায়ীরা।