১৫ দিন পর ক্লাসে ছায়ানট শিক্ষার্থীরা, উৎসাহের সঙ্গে আছে শঙ্কাও
১৫ দিন পর ক্লাসে ফিরেছে ছায়ানটের শিক্ষার্থীরা। অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহের সঙ্গে শঙ্কাও দেখা গেল। তবে সবকিছুর পরও সমাজে ‘অসুরের বিপরীতে সুরের’ বার্তাই দিতে চায় বাঙালির সাংস্কৃতিক জাগরণের নেতৃত্ব দেওয়া সংগঠন ছায়ানট।